তিন ফিলিস্তিনিকে হত্যার ঘটনায় দুই ইসরায়েলি অভিযুক্ত

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৬, ১৯:০৪আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৯:০৮
image

৩১ জুলাই অগ্নিসংযোগের ঘটনায় নিহত ফিলিস্তিনিরা পশ্চিম তীরে গত ৩১ জুলাই ফিলিস্তিনিদের বাড়িতে অগ্নিসংযোগ ও ৩ জন নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের দুই নাগরিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করলেন দেশটির প্রসিকিউটররা।
রবিবার, উসকানি ছড়িয়ে হত্যার দায়ে ২১ বছর বয়সী আমিরাম বেন ওলিয়ালকে এবং হত্যায় সহযোগিতার জন্য আরেক তরুণকে অভিযুক্ত করা হয়। এছাড়া ফিলিস্তিনিদের বিরুদ্ধে অন্যান্য সহিংসতার জন্য আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে।
বেশ কয়েক মাস ধরে তদন্তের পর অবশেষে তাদের অভিযুক্ত করা হয়।  অভিযোগপত্রে বলা হয়, এক ইসরায়েলি বসতি স্থাপনকারীর হত্যার বদলা নিতেই দুমায় হামলা চালিয়েছিল বেন ওলিয়াল।

ফিলিস্তিনের পশ্চিম তীরে দুমা গ্রামের দুটি বাড়িতে ৩১ জুলাই ভোরের দিকে দাহ্য তরল পদার্থ ও ককটেল ছুঁড়ে আগুন ধরিয়ে দেয় একদল ইহুদি। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে ১৮ মাস বয়সী এক শিশু ও তার সপ্তাহখানেক পর তার বাবা মারা যায়। আহত অবস্থায় হাসপাতালে ১ মাস চিকিৎসা নেওয়ার পর মারা যান শিশুটির মাও।

ঘটনাটি নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলে তা নিয়ে তদন্ত শুরু করে ইসরায়েল। সূত্র:আল জাজিরা

 /এফইউ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম