যুক্তরাষ্ট্রের সৌদি নীতি ঘোষণা আজ

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০২১, ১৩:০০আপডেট : ০১ মার্চ ২০২১, ১৩:০০

সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে প্রকাশের পর নতুন সৌদি নীতি ঘোষণা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আজ সোমবার তার এই নীতি ঘোষণার কথা রয়েছে। তবে এতে এমবিএস নামে পরিচিত সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে তেমন কোনও নতুন পদক্ষেপ নেওয়ার কথা নাও থাকতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এমন অবস্থায় প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করে সম্পাদকীয় প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। এর আগে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে খাশোগির নৃশংস হত্যাকাণ্ড নিয়ে গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে এফবিআই। ওই প্রতিবেদনে প্রকাশের আগে সৌদি রাজার সালমানের সঙ্গে কথা বলেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, খাসোগিকে জীবিত ধরে নিতে বা হত্যায় অনুমোদন দিয়েছিলেন এমবিএস। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, এ বিষয়ে সোমবার ঘোষণা দেওয়া হবে।

এদিকে খাশোগি হত্যার প্রতিবেদন প্রকাশের পর সৌদি আরবের ৭৬ নাগরিকের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। পাশাপাশি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ একজন সামরিক কর্মকর্তা এবং দেশটির বিশেষ একটি বাহিনীর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: ভয়েস অব আমেরিকা।

/এমপি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম