আসাম সীমান্তে কাঁটাতারের কাজ শেষ হবে চলতি বছরেই: রাজনাথ

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৬, ১৪:১১আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৪:১৯
image

আসামে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার বসানোর অসমাপ্ত কাজ চলতি বছরেই শেষ করা হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রবিবার আসামের করিমগঞ্জ জেলার সীমান্ত পরিদর্শনের সময় তিনি একথা জানান। 

রাজনাথ সিং রাজনাথ সিং দুই দিনের সফরে আসাম রয়েছেন। সফরের প্রথমদিন করিমগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্ত পরিদর্শন করেন। আসামের দক্ষিণে এই করিমগঞ্জ শহর অবস্থিত। আসামের বাংলাদেশ-ভারত সীমান্তে ইতোমধ্যেই বেশ কিছু এলাকায় কাঁটাতার বসানোর কাজ সম্পন্ন হয়েছে।  
ঘণ্টাব্যাপী সীমান্ত পরিদর্শনের সময় রাজনাথ সাংবাদিকদের বলেন, ‘এ বছরের মধ্যেই সীমান্তে কাঁটাতার বসানোর কাজ শেষ হবে। এ কাজে কোনও ছাড় দেওয়া হবে না। এছাড়া যেসব এলাকায় কাঁটাতার বসানোর পর ফাঁকা রয়ে গেছে তাও নিশ্ছিদ্র করা হবে।’
সোমবার রাজনাথ আসামের পশ্চিমাঞ্চলের বাংলাদেশ-সীমান্তের দুবরি সেক্টর পরিদর্শন করবেন।
বাংলাদেশ-ভারতের ৪০৯৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে আসামে আছে মাত্র ২৬৩ কিলোমিটার। বিভিন্ন কারণেই কাঁটাতার বসানোর কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। অন্যতম কারণ হচ্ছে আসামে সীমান্তে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে সীমান্ত রয়েছে ৪৪ কিলোমিটার।

সীমান্ত পরিদর্শনের সময় রাজনাথের সঙ্গে ছিলে অল আসাম স্টুডেন্টস’ ইউনিয়নের (এএএসইউ) কয়েকজন নেতা। এতে অবাক হয়েছেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তিনি বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিদর্শনের সময় দলের নেতাকর্মীদের নেওয়ায় আমি অবাক হয়েছি। সরকারি কাজে কিভাবে তিনি দলের নেতাকর্মীদের রাখতে পারেন? রাজ্য সরকারের কোনও উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে সঙ্গে না নেওয়ায় আমি আরও অবাক হয়েছি।’

তবে রাজনাথের ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এএএসইউ নেতারা। সংগঠনটির সভাপতি দিপক নাথ বলেন, ‘এ পরিদর্শন ও ঘোষণা আমরা খুশি। ভারতের নিরাপত্তার জন্য সীমান্ত নিশ্ছিদ্র করা প্রয়োজন। বাংলাদেশের মৌলবাদী ও সন্ত্রাসীরা অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম