নিউ জিল্যান্ডে দুই দিনে চতুর্থবারের মতো শক্তিশালী ভূমিকম্প

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০২১, ১৫:৩৪আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৫:৩৪
image

শুক্রবার পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক না কাটতেই শনিবার নিউ জিল্যান্ডে আঘাত হেনেছে চতুর্থ ভূকম্পন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাবে, রিখটার স্কেলে শনিবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। তাৎক্ষণিকভাবে শনিবারের ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিন সুনামি সতর্কতাও জারি করা হয়নি। তবে কম্পনের জেরে স্থানীয়দের মধ্যে ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ১৬ মিনিটে জিসবর্ন থেকে ১৮১ কিলোমিটার উত্তরপূর্বে আঘাত হানে ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে অন্তত নয় কিলোমিটার গভীরে।

এর আগে, গত শুক্রবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শক্তিশালী তিনটি ভূমিকম্প আঘাত হানে নিউ জিল্যান্ডে। এর প্রভাবে দেশটির বিশাল অংশে জারি করা হয় সুনামি সতর্কতা। যত দ্রুত সম্ভব উঁচু নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয় বাসিন্দাদের। পুরোপুরি খালি করে দেওয়া হয় ওপোতিকির মতো কয়েকটি শহর।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে পূর্ব উপকূলীয় তোকুমারু বে এলাকার সৈকতে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়তে দেখা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার ভোররাত ২টা ২৭ মিনিটে নর্থ আইল্যান্ড থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভোর ৬টা ৪১ মিনিটে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেরমাডেক আইল্যান্ডে আঘাত করে ৭ দশমিক ৪ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প। আর সকাল ৮টা ২৮ মিনিটে ওই এলাকা আবারও কাঁপিয়ে দেয় ৮ দশমিক ১ মাত্রার প্রচণ্ড শক্তিশালী তৃতীয় ভূমিকম্প।

পরপর একাধিক ভূমিকম্পের জেরে নর্থ আইল্যান্ডের বেশিরভাগ এলাকায় জরুরি সুনামি সতর্কতা জারি করেছিল নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা। পরে স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে সতর্কতা কিছুটা নামিয়ে আনে তারা। আর বিকেল ৩টার পর সুনামি সতর্কতা পুরোপুরি তুলে নেয় সংস্থাটি।

সূত্র: এএফপি, নিউজিল্যান্ড হেরাল্ড

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম