হুথিদের ৫টি ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২১, ১৩:০২আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৩:০২
image

ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দাবি করেছে, তারা হুথি বিদ্রোহীদের পাঠানো পাঁচটি সশস্ত্র ড্রোন ধ্বংস করেছে। রবিবার সৌদি সংবাদমাধ্যম আল আখবরিয়া ও আল আরাবিয়ার প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় ওই টেলিভিশন চ্যানেল দুটির প্রতিবেদনকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, জোট বাহিনী হুথিদের ছোড়া আরও বেশ কয়েকটি ড্রোন শনাক্ত করে। তবে তারা মোট কয়টি ড্রোন শনাক্ত করেছিল বা সেগুলো কোন দিকে যাচ্ছিল, এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর জেদ্দার একটি স্থাপনায় ড্রোন যোগে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল ইয়েমেনের হুথিরা। একই দিন সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে সৌদি জোট বাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছিল, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশায়িত লক্ষ্য করে হুতিদের পাঠানো একটি ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন জোট বাহিনী ধ্বংস করেছে।

২০১৯ সালে বিশ্বের অন্যতম প্রভাবশালী তেল কোম্পানি সৌদি আরামকোর কেন্দ্রস্থলের দুটি প্লান্টে হুথিদের ড্রোন হামলার কারণে সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকেরও বেশি হ্রাস পেয়েছিল।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি