চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে প্রচারে নামছেন মমতা

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২১, ১২:৩৮আপডেট : ১৩ মার্চ ২০২১, ১২:৩৮

চিকিৎসকের দেওয়া ৭ দিন বিশ্রামের পরামর্শ না মেনেই সোমবার থেকে ফের বিধানসভা নির্বাচনের জন্য প্রচারে নামছেন ভারতের পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে তার প্রচারণা শুরু হবে ঝাড়গ্রাম জেলা থেকে। সে সময় তিনি চলাফেরা করবেন হুইলচেয়ারে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, প্রচারণায় যাওয়ার রবিবার নন্দীগ্রাম দিবসে বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনি ইস্তেহার প্রকাশ করবেন মমতা। বৃহস্পতিবার ইস্তেহার প্রকাশের কথা থাকলেও আকস্মিক দুর্ঘটনায় কর্মসূচির পরিবর্তন হয়।

বাড়ি ফিরে তৃণমূল নেত্রী বলেন, ‘আঘাত, যন্ত্রণা সব কিছুর পরেও বলছি, মানুষের কাছে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কারণ নির্বাচন একটি বড় রাজনৈতিক সংগ্রাম। সেখানে মানুষই আমার শক্তি। তাই নিজের কষ্টের থেকে মানুষের সামনে পৌঁছনো আমার কাছে বেশি জরুরি।’

এসএসকেএম হাসপাতাল থেকে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী। বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পরে কেন্দ্র সফরের সময়ই গাড়ির দরজা থেকে বাম পায়ে গুরুতর আঘাত পান তিনি। আঘাত লাগে শরীরের আরও কয়েকটি জায়গায়। দ্রুত সেখান থেকে তাকে আনা হয় এসএসকেএম-এ। পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসকরা আঘাত লাগা পায়ে প্রাথমিক প্লাস্টার করেন। সেই প্লাস্টার খুলে এ দিন ফের পরীক্ষার পরে আর একটি প্লাস্টার করা হয়। দেওয়া হয় বিশেষ ধরনের ‘প্লাস্টার শ্যু’।

চিকিৎসকেরা চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী আরও ৪৮ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে থাকুন। তা ছাড়াও, অন্তত ৭ দিন বিশ্রামের পরামর্শ ছিল চিকিৎসকদের। তবে মমতা কিছুটা জোর করেই বাড়ি ফিরে যান। তাকে ৭ দিনের মাথায় ফের পরীক্ষা করার কথা চিকিৎসকদের। পরিবর্তিত পরিস্থিতিতে মমতার ঘোরাফেরা সবই আপাতত হুইল চেয়ারে।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম