শ্রীলঙ্কায় পাওয়া গেছে পৃথিবীর বৃহত্তম নীলকান্তমণি!

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৬, ০৯:২৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৩:৩২

শ্রীলঙ্কার রত্ন বিশেষজ্ঞরা দাবি করছেন তারা পৃথিবীর বৃহত্তম নীলকান্তমণি খুঁজে পেয়েছেন। কলম্বোর রত্ন বিভাগের বরাতে এ তথ্য জানায়, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। শ্রীলঙ্কায় পাওয়া নীলকান্তমণি `স্টার অব অ্যাডাম`
রত্ন বিভাগ আরও জানায়, রত্নটির ওজন ১৪০৪ দশমিক ৪৯ ক্যারেট ও এর আনুমানিক মূল্য ১০০ মিলিয়ন ইউএস ডলার। রত্নটির বর্তমান সত্ত্বাধিকারী মনে করেন, এটিকে নিলামে তুললে এর মূল্য ১৭৫ মিলিয়ন ইউএস ডলার পর্যন্ত উঠতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক সত্ত্বাধিকারী বিবিসিকে বলেন, ‘যে মুহূর্তে আমি নীলাটি দেখেছি সঙ্গে সঙ্গেই সেটি কিনে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। দেখেই মনে হয়েছে এটি পৃথিবীর বৃহত্তম নীলা হতে পারে। সে কারণেই আমি এটি কেনার ঝুঁকি নিই।’
তবে নীলাটি কত দাম দিয়ে কিনেছেন তা প্রকাশ করেননি তিনি।তিনি নীলাটির নাম দিয়েছেন ‘স্টার অব অ্যাডাম’ বা আদমের তারা। এই নামের পেছনে রয়েছে মুসলিমদের এক বিশ্বাস। মুসলিমরা অনেকেই মনে করেন স্বর্গের উদ্যান থেকে বিতাড়িত হওয়ার পর আদি মানব আদম পৃথিবীতে এসে প্রথমে শ্রীলঙ্কায় ছিলেন। অ্যাডামস পিক নামের পর্বতে তিনি বাস করতেন।    

প্রসঙ্গত, রত্ন রফতানি করে শ্রীলঙ্কার বার্ষিক বৈদেশিক মুদ্রা আয়ের হার অন্তত ১০৩ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমান রত্নটি পাওয়া গেছে শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় নগরী রত্নপুরায়, রত্নপুরা রত্নের নগরী হিসেবে বিখ্যাত।সূত্রঃ বিবিসি

/ইউআর/    

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম