আগাম কারামুক্তি মিলছে সঞ্জয়ের

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৬, ১২:০৬আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১২:১৮
image

সঞ্জয় দত্ত নির্ধারিত সময়ের আগেই কারামুক্তি পাচ্ছেন অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে সাজাপ্রাপ্ত বলিউড তারকা সঞ্জয় দত্ত। আগামী ২৭ ফেব্রুয়ারি তিনি কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানায়, কারাগারে থাকাকালীন ভালো ব্যবহারের কারণে সঞ্জয়কে খালাস দিয়েছে মহারাষ্ট্র সরকার।
১৯৯৩ সালের মার্চ মাসে মুম্বাইয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি স্থানে ১২টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়ে ২৫৭ জন নিহত হয়। আহত হয় ৭শ’ জনের বেশি। ভয়াবহ ওই সহিংসতার এক মাস পর বিস্ফোরণ মামলার সঙ্গে সম্পৃক্ততা ও বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সঞ্জয়কে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। সেসময় সঞ্জয় দত্তের বাড়ি তল্লাশি করে পুলিশ অবৈধ অস্ত্র খুঁজে পায়।
পরবর্তী সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ থেকে সঞ্জয়কে অব্যাহতি দেওয়া হলেও বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে গত ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন ভারতের সর্বোচ্চ আদালত। পরে সঞ্জয়কে পুনের ইয়েরাওয়াড়া কারাগারে পাঠানো হয়।
সঞ্জয় আগেই ১৮ মাস জেল খেটে ফেলায় তাকে বাকি ৪২ মাস কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়।সে সাজাই এখন চলছে তার। তবে কারাগারে থাকাকালীন বিভিন্ন সময়ে প্যারোলে মুক্তি মিলেছে সঞ্জয়ের। আর তাতে দেশজুড়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছিল। সূত্র:এনডিটিভি

 

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম