আবারও বিতর্কে শার্লি এবদো

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৬, ১৩:৩৭আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৩:৪২
image

শার্লি এবদো ফরাসি ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদো সন্ত্রাসী হামলার এক বছর পূর্তিতে একটি সংখ্যা প্রকাশ করে আবারও বিতর্কের জন্ম দিয়েছে। লক্ষ লক্ষ কপি বিক্রি হওয়া ওই সংখ্যার প্রচ্ছদটির সমালোচনা করেছে ভ্যাটিকানের দৈনিক পত্রিকা।
বুধবার প্রকাশিত ওই সংখ্যার প্রচ্ছদে এক দাড়িওয়ালা বৃদ্ধকে দেখানো হয়েছে। বোঝানোর চেষ্টা করা হয়েছে তিনি সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব করছেন। অস্ত্রধারী ওই বৃদ্ধের কাঁধে রাইফেল ও তার সঙ্গে লেখা ‘এক বছর চলছে: আততায়ীরা এখনও রয়েছে।’
ভ্যাটিকানের দৈনিক পত্রিকায় বলা হয়, ‘ধর্ম সম্পর্কে এ ধরনের আচরণ নতুন কিছু নয়।’ সেখানে শার্লি এবদো সম্পর্কে আরও বলা হয়, ‘ধর্মনিরপেক্ষতার আড়ালে থেকে এই সাপ্তাহিক পত্রিকাটি আবারও ভুলে যাচ্ছে ধর্মীয় নেতারা সবসময়ই ধর্মের নামে সহিংসতার বিপক্ষে। পোপ ফ্রান্সিসও ঘৃণা ও বিদ্বেষকে যৌক্তিকতা দিতে ঈশ্বরের দোহাই দেওয়াকে ব্লাসফেমি বলেই অভিহিত করেছেন।’
প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ জানুয়ারি শার্লি এবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলায় কার্টুনিস্টসহ ১২ জন নিহত হন। নবী মুহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের পর সন্ত্রাসীদের আক্রোশের শিকার হন শার্লি এবদোর সাংবাদিক ও কার্টুনিস্টরা। সূত্রঃ গার্ডিয়ান
/ইউআর/বিএ/     

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম