জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রীর মৃত্যু

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৬, ০৯:৩৪আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ০৯:৩৫

জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাইয়িদ মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে দিল্লির এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুখ্যমন্ত্রী সাইয়িদ।ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে। জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাইয়িদ
মুখ্যমন্ত্রী সাইয়িদকে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। গত ২৪ ডিসেম্বর জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে সেখানে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
মুফতি মোহাম্মদ সাইয়িদ পিপলস ডেমোক্র্যাট পার্টি বা পিডিপিরও প্রধান ছিলেন।গত বছরের ১ মার্চ তিনি পিডিপি-বিজেপি কোয়ালিশনে জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মৃত্যুর পর তার কন্যা মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রীর পদ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি

/ইউআর/    

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম