মোসাদ প্রধানের সঙ্গে বাইডেনের বৈঠক

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২১, ১৬:৩০আপডেট : ০৩ মে ২০২১, ১৬:৩০
image

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ইউসি কোহেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।  ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যম রবিবার জানিয়েছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যেন পরমাণু চুক্তিতে প্রত্যাবর্তন না করে; সে ব্যাপারে আলোচনা করেছেন কোহেন।

জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র এই বৈঠকের ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি  হয়নি। এমনকী এই বৈঠক যে অনুষ্ঠিত হয়েছে; আনুষ্ঠানিকভাবে সে কথাও স্বীকার করেনি তারা।

বৈঠকের পর একজন জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎস-কে জানান, ‘শুক্রবার সকালে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে আলোচনা করতে মোসাদ প্রধান ইউসি কোহেন হোয়াইট হাউসে জ্যাক সুলিভানসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সে সময় প্রেসিডেন্ট বাইডেন মাউন্ট মেরন ট্রাজেডির ঘটনায় ইসরায়েলের প্রতি শোক ও সমবেদনা জানান’।

হারেৎস-এর প্রতিবেদন অনুযায়ী, বাইডেনের সঙ্গে কোহেনের সঙ্গে সাক্ষাতের আগে তার সঙ্গে ফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ-এর খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোসাদ প্রধানের পূর্ব নির্ধারিত কোনও সাক্ষাতের কর্মসূচি ছিল না বরং ইসরায়েলের একটি নিরাপত্তা প্রতিনিধিদলের ওয়াশিংটন সফরের সময় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বাইডেনের সঙ্গে কোহেনের সাক্ষাতে পদস্থ মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম