জম্মু ও কাশ্মিরের নতুন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৬, ০৯:৫৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১০:৩৯

জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন প্রয়াত মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাইয়িদের কন্যা মেহবুবা মুফতি। পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেতা মেহবুবাই হবেন জম্মু ও কাশ্মিরের প্রথম নারী মুখ্যমন্ত্রী।  মেহবুবা মুফতি
বৃহস্পতিবার দিল্লির এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুফতি মোহাম্মদ সাইয়িদের মৃত্যু হলে জম্মু ও কাশ্মিরের গভর্নর বরাবর এক চিঠি পাঠান পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেতৃবৃন্দ। সেই চিঠিতে তারা মেহবুবা মুফতিকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করার পক্ষে সমর্থন জানান।
মুফতি মোহাম্মদ সাইয়িদ পিডিপি-বিজেপি জোটের মুখ্যমন্ত্রী ছিলেন। পিডিপি নেতাদের প্রস্তাবের প্রেক্ষিতে বিজেপি জানায়, মেহবুবা মুফতিকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব প্রদান করায় বিজেপির তরফ থেকে কোন আপত্তি নেই, তবে এ জন্যে দিল্লি থেকে আনুষ্ঠানিক চিঠি আসতে হবে।  
এ প্রসঙ্গে বিজেপির ভাইস প্রেসিডেন্ট অবিনাশ রাই খান্না বলেন, ‘পিডিপির নেতারাই ঠিক করবেন তাদের প্রধান কে হবেন, আমরা পিডিপির সঙ্গে আছি।’
প্রসঙ্গত, ৫৬ বছর বয়সী মেহবুবা মুফতি রাজনীতিতে আসেন ১৯৯৬ সালে।মুফতি মোহাম্মদ সাইয়িদ ১৯৯৯ সালে কংগ্রেস থেকে বের হয়ে এসে পিডিপি গঠন করার সময় মেহবুবা তার পিতার সঙ্গেই ছিলেন। বর্তমানে তিনি লোকসভার সাংসদ হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। সূত্র: এনডিটিভি

/ইউআর/           

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম