নিজেকে যিশু খ্রিস্ট দাবি ওবামার কুকুর অপহরণের চক্রান্তকারীর

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৬, ১৭:৩৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৭:৫৪
image

 

হোয়াইট হাউসের দুই কুকুর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পোষা কুকুরকে অপহরণের পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতারকৃত ব্যক্তিকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরআগে গোয়েন্দাদের জেরার মুখে তিনি নিজেকে একবার যিশু খ্রিস্ট বলেও দাবি করেছেন। পুলিশ ধারণা করছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।
পুলিশের জেরার মুখে স্টকার্ট নিজের পরিচয় দিয়েছেন প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও হলিউডের অভিনেত্রী মেরিলিন মনরোর অবৈধ সন্তান হিসেবে! কখনও আবার নিজেকে যিশু খ্রিষ্ট বলেও পরিচয় দিয়েছেন তিনি। গোয়েন্দাদের তিনি এও জানিয়েছেন যে, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান। শেষ পর্যন্ত অবশ্য স্কট স্বীকার করেছেন, তিনি ওবামার একটি পোষ্যকে অপহরণ করতেই ওয়াশিংটনে এসেছিলেন। স্কট মনোরোগী বলেই প্রাথমিক ভাবে মনে করছেন গোয়েন্দারা। তার প্রাক্তন স্ত্রীও বলেছেন, ‘‘স্কট বাইপোলার ডিসঅর্ডার ও সিজোফ্রেনিয়ার শিকার। আমার মনে হয় ছ’মাস ধরে ওর কোনও চিকিৎসা হয়নি।’’
এরআগে পুলিশ দাবি করে, নর্থ ডাকোটা থেকে আগত স্কট স্টকার্ট নামের ওই ব্যক্তি ওবামার দুই পোষা কুকুরের যে কোনও একটিকে অপহরণ করতে চেয়েছিলেন। স্টকার্টের গাড়ি থেকে একটি শটগান, একটি রাইফেলসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে পুলিশ। তাকে কলম্বিয়ার অস্ত্র আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয়। তবে গোয়েন্দা জেরার পর, তাকে মানসিকভাবে ভারসাম্যহীন সাব্যস্ত করে ছেড়ে দেওয়া হয়। এখনও গভীর পর্যবেক্ষণে আছেন তিনি। তাকে অস্ত্র বহন এবং হোয়াইট হাউস এলাকায় আসাযাওয়া করতে বারণ করা হয়েছে।

ওবামার সঙ্গে তার প্রিয় কুকুর



ওবামার দুই পোষা কুকুরের একটির নাম বো এবং আরেকটির নাম সানি। একটি কালো-সাদা। আর অন্যটি মিশমিশে কালো। ২০০৯ সালে ওবামা পরিবারের সঙ্গে যুক্ত হয় বো। আর ২০১৩ সালে আগমন হয় সানির। তাকে বো এর ছোট বোন হিসেবেই সম্বোধন করা হয়ে থাকে।  হোয়াইট হাউসের বাসিন্দাদের খুব প্রিয় এই দুই কুকুর। ওবামা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাঝেমধ্যেই এই দুই ‘সেলিব্রিটি’র দেখাও মেলে। এই দুই পোষ্যের মধ্যেই একটিকে অপহরণ করার ছক কষেছিল উত্তর ডাকোটার বাসিন্দা স্কট স্টকার্ট।

হোয়াইট হাউসের অনেক বাসিন্দার পোষ্যই সেলিব্রিটির তকমা পেয়েছে। মজার ব্যাপার হল, স্টকার্টকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হলেও প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও হলিউডের অভিনেত্রী মেরিলিন মনরোর অবৈধ সন্তান বলে পরিচয়দানকারী ওই ব্যক্তির সঙ্গে ওবামার কুকুরদের একটির কাকতালীয় সংযোগও রয়েছে। কেননা ওবামার পোষ্য পর্তুগিজ ওয়াটার ডগ প্রজাতির বো-র সঙ্গে কেনেডি পরিবারের যোগ রয়েছে। বারাক ওবামা প্রথম বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে মেয়েদের একটি কুকুর উপহার দিতে চেয়েছিলেন। তিনি কোন কুকুর নেবেন, তা নিয়ে বিস্তর জল্পনা হয়েছিল সংবাদমাধ্যমে। শেষ পর্যন্ত জন এফ কেনেডির ভাই প্রয়াত সেনেটর এডওয়ার্ড কেনেডি ওবামা পরিবারকে একটি পর্তুগিজ ওয়াটার ডগ উপহার দেন। সে-ই বো। পরে তার সঙ্গে যোগ দিয়েছে একই প্রজাতির সানি।  সূত্র: ইউএসএ টুডে

/বিএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম