ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপে অস্ট্রেলিয়ার ৭ শহর লকডাউন

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২১, ১৮:১৫আপডেট : ৩০ জুন ২০২১, ১৮:২০

অস্ট্রেলিয়ায় একে তো ভ্যাকসিন সংকট, অন্যদিকে বাড়ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ। বুধবার সরকার জানিয়েছে, অতিসংক্রামক এই ভ্যারিয়েন্টে শনাক্ত হয়েছেন ২শ' জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির সপ্তম শহর লকডাউন ঘোষণা করা হয়েছে।

প্রায় ১ কোটি ২০ লাখের মতো মানুষ লকডাউনে। সিডনি, ব্রিসবেন, পার্থ, ডারউইন, টাউনসভিল এবং গোল্ড কোস্ট শহর পুরোপুরি লকডাউনে রয়েছে। আগের ছয়টি শহরের সঙ্গে বুধবার নতুন করে যুক্ত হয়েছে অ্যালিস স্প্রিংস। বিশেষ করে অস্ট্রেলিয়ার দক্ষিণে কোভিডের সংক্রমণের হার বেশি।

আশঙ্কার কথা হলো সেখানাকার আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কষ্টসাধ্য হয়ে পড়বে বলছেন কর্তৃপক্ষ।

দুশ্চিন্তার বিষয় হলো ভারতীয় অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার ঝুঁকিতে এই দ্বীপ রাষ্ট্র। উদ্বেগের মধ্যেও ভ্যাকসিন নিয়ে তেমন আশার খবর দিতে পারছে না সরকার। ইতোমধ্যে দেশটিতে মাত্র ৫ শতাংশ নাগরিককে দুই ডোজ টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে স্কট মরিসন সরকার।

বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটে করোনার টিকা জটিলতা কাটানো সবচেয়ে প্রয়োজন। নয়তো সামনে বড় ধরনের ঝড়ের কবলে পড়তে পারে অস্ট্রেলিয়া।

যদিও অস্ট্রেলিয়ায় বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিকে অনেক কম। কিন্তু সামনে সংক্রমণ বাড়বে না, সেই শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আটটি রাজ্যের মধ্যে পাঁচটিতেই ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। এদিকে নিউ সাউথ ওয়েলসে বুধবার সর্বোচ্চ ২২ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। সংক্রমণের ঊর্ধ্বগতির কারণ স্কট মরিসন সরকারের টিকা নীতিকেই দায়ী করছেন অনেকে।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম