অভিবাসন প্রত্যাশীদের নৌকায় গুলি, লিবিয়ার কাছে ব্যাখা চেয়েছে ইইউ

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০২১, ০২:১৫আপডেট : ০৩ জুলাই ২০২১, ০২:৫৭

ভূমধ্যসাগরে একদল ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীকে বিপজ্জনকভাবে তাড়া করেছে লিবিয়ার নৌবাহিনী। এমনকি অভিবাসন প্রত্যাশী নৌকাটির দিকে সতর্কতামূলক গুলিও ছুড়ে তারা। এমন দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় বয়ে যায়।

সাম্প্রতিক সময়ে অবৈধ উপায়ে উত্তাল ভূমধ্যসাগর পাড়িয়ে দিয়ে স্বপ্নের ইউরোপের দিকে যাওয়ার ঘটনা বেড়েছে। অভিবাসন প্রত্যাশীদের এমন যাত্রা ঠেকাতে সাগরে তল্লাশি চালায় লিবিয়া।

এরই অংশ হিসেবে ছোট ইঞ্জিনচালিত কাঠের নৌকায় বেশ কয়েকজন অভিবাসন প্রত্যাশী সমুদ্রপথে ইউরোপের দিকে যাত্রা করে। হঠাৎ তাদের তাড়া করে লিবীয় কোস্টগার্ডের একটি জাহাজ। নৌকাটির চারপাশে বিপজ্জনকভাবে চক্কর দেয় তারা।এসময় বেশ কয়েকবার জাহাজটি ছোট নৌকাটিকে ধাক্কা মারার চেষ্টা করে। তারা নৌকার দিকে গুলিও চালায়।

ভূমধ্যসাগরে পর্যবেক্ষণ মিশন চালানোর সময় ওই দৃশ্য ক্যামেরাবন্দি করে জার্মানের বেসরকারি সংগঠন সি-ওয়াচ। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে।

ওই ঘটনার সময় সংগঠনটি লিবিয়ার কর্তৃপক্ষকে অভিবাসন প্রত্যাশীদের জীবন হুমকিতে না ফেলতে অনুরোধ জানায়। কিন্তু লিবীয় সরকার জানায়, নৌকাটিকে উদ্ধারে চেষ্টা করে তারা। পরবর্তীতে ইতালির একটি বন্দরে গিয়ে পৌঁছাতে সক্ষম হয় নৌকাটি। অভিবাসন প্রত্যাশীদের নৌকার দিকে গুলি চালানোর ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইইউ। শুক্রবার সংস্থাটির মুখপাত্র পিটার স্টানো এ ঘটনায় লিবিয়ার সরকারের কাছে ব্যাখা চেয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি ফিরেছেন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গ্রিন কার্ড পেতে ‘দেশে ফিরতে হবে’ বার্তা থেকে সরে এলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম