বাঁচানো যায়নি তামিলনাড়ুর উপকূলে আসা ৪৫টি তিমিকে

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৬, ১৯:০৩আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৯:২০
image

তামিল নাড়ুর তীরে ভেসে আসা তিমিকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে ভারতের তামিলনাড়ুর টুটিকোরিন সমুদ্র সৈকতে আটকা পড়া প্রায় ৮৫টি তিমির মধ্যে ৪০টির জীবন বাঁচানো সম্ভব হলেও প্রাণ হারিয়েছে অন্তত ৪৫টি তিমি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার হঠাৎ করে তিরুচেন্দুর কাছাকাছি উপকূলীয় এলাকার দিকে ভেসে আসতে থাকে ওই তিমিগুলো। প্রায় ১৫ ফুট পর্যন্ত দৈর্ঘের তিমিগুলো বিভিন্ন তীরবর্তী এলাকায় আটকা পড়ে যায়। রাতভর তিমিগুলোকে পানিতে ফেরত পাঠানোর চেষ্টা করেন একদল জেলে।
মঙ্গলবারও একই কাজ অব্যাহত রাখেন তারা। কিন্তু পানিতে ফেরত পাঠানোর পরও তিমিগুলো বার বার তীরের দিকে ফেরত আসছিলো। এমন অবস্থায় মারা যায় ৪৫টি তিমি। স্থানীয় বন কর্মকর্তাদের দাবি, তিমিগুলো প্রশান্ত মহাসাগর থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তামিলনাড়ুতে পৌঁছেছে। এদিকে তিমিগুলো ঠিক কী কারণে উপকূলের দিকে ভেসে এসেছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। জুলোজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সাবেক পরিচালক কে ভেনকাতারামন জানান, তিমি ও ডলফিনের মত সামুদ্রিক প্রাণীগুলো একজন নেতার অধীনে জোটবদ্ধ হয়ে চলাচল করে। তাদের দলনেতা অস্থির হয়ে পড়লে অন্যরাও অস্থির হয়ে পড়ে। ভূকম্পন, জোয়ারের সৌতসহ বিভিন্ন কারণে তিমি অস্থির হয়ে পড়তে পারে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ১৯৭৩ সালেও তামিল নাড়ুর উপকূলে ভেসে আসার পর মৃত্যু হয় ১৪৭টি তিমির। সূত্র: এনডিটিভি

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম