বিপজ্জনক সেলফি ঠেকাতে তৎপর মুম্বাই পুলিশ

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৬, ২০:৩১আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ২০:৩৪
image

মুম্বাইয়ের ১৫টি এলাকায় নো সেলফি জোন ভারতের মুম্বাইয়ে সেলফি তোলা বিপজ্জনক হবে এমন ১৫টি এলাকা শনাক্ত করেছে স্থানীয় পুলিশ। সেইসঙ্গে ওইসব এলাকাকে সেলফিমুক্ত জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। গত শনিবার বান্দ্রার সমুদ্র সৈকতে সেলফি তুলতে গিয়ে এক তরুণীর তলিয়ে যাওয়ার পরই এমন উদ্যোগ নেয় প্রশাসন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গিরগৌম, দাদর, জুহু, বান্দ্রা বাসস্ট্যান্ড, বান্দ্রা ফোর্ট, ওরলিসহ মুম্বাইয়ের মোট ১৫ টি সমুদ্র সৈকতকে ‘হাই-রিস্ক’ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। সেইসব এলাকায় সমুদ্রের ধারে সেলফি তোলা যাবে না বলে জানিয়েছে পুলিশ।
মুম্বাই পুলিশের মুখপাত্র ধনঞ্জয় কুলকার্নি জানান, ওই পর্যটন কেন্দ্রগুলিতে সতর্কতা বাড়াতে সাইনবোর্ড টাঙানোর জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ওইসব বিপজ্জনক তটগুলিতে সাধারণ মানুষ যাতে সেলফি না তোলে, সে ব্যাপারে প্রচার চালানোর কথাও জানিয়েছেন তারা।
কুলকার্নি আরও জানান, বিপজ্জনক সেলফি ঠেকাতে পুলিশ বিভিন্ন সমুদ্রতটে টহল দিচ্ছে। ভ্রমণকারীদের ওই সমস্ত বিপজ্জনক এলাকায় ছবি তুলতে বারণ করছেন। এছাড়া টুইট, ওয়েবসাইটের মাধ্যমেও প্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

গত শনিবার মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্র সৈকতে সেলফি তুলতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান তিন কলেজ পড়ুয়া। তাদের উদ্ধারে পানিতে ঝাঁপিয়ে পড়েন এক পথচারী। তিনি দুইজনকে উদ্ধার করতে পারলেও শেষে নিজেই তলিয়ে যান। পরে সোমবার তার মরদেহ উদ্ধার করা হয়। এখনও আরেকজনকে খুঁজে পাওয়া যায়নি।  সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম