ভূমধ্যসাগরে ৫৭৬ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০২১, ০২:৩১আপডেট : ২৫ জুলাই ২০২১, ০৩:৪১

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূল হতে ২০৮ অবৈধ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। দুটি আলাদা অভিযানে তাদের উদ্ধার করে তিউনিসিয়া কর্তৃপক্ষ।

চলতি মাসে অবৈধভাবে সাগর পথে ইউরোপ প্রবেশের জন্য বহু অভিবাসন প্রত্যাশী জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ যাত্রায় বেশির ভাগই স্বপ্নের ইউরোপে ঢুকতে ব্যর্থ হচ্ছেন।

এরই ধারাবাহিকতায় গত শুক্র ও শনিবার অবৈধভাবে তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার পথে ১৬টি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযানে ১৫৫ জনকে উদ্ধার করা হয়। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুস্সাম এদ্দিন আল-জাবালি বলেন, ন্যাশনাল গার্ডের প্রচেষ্টায় তাদের থামানো গেছে। এদের মধ্যে ১০ জন পলাতক আসামি রয়েছে।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, শনিবার মাহদিয়া প্রদেশে দুটি নৌযান ডুবে গেলে ৫৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। ইতালি যাওয়ার প্রস্তুতির সময় বিভিন্ন জায়গা থেকে আটক হয়েছেন ৩৮ জন।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, গত চারদিনে ভূমধ্যসাগর থেকে ৩৬৮ অবৈধ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে মরক্কোর নৌবাহিনী। শুক্রবার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। এদের মধ্যে অধিকাংশই আফ্রিকার নাগরিক। তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের সবাই ইউরোপের উদ্দেশে যাত্রা করছিলেন।

প্রতিবছর সাগরপথে অবৈধভাবে বহু অভিবাসন প্রত্যাশী ইউরোপে প্রবেশের চেষ্টা চালান। উন্নত জীবনের এ যাত্রায় ডুবে মারা যান অনেকেই।

/এলকে/
সম্পর্কিত
হাকিমি-দিয়াজকে নিয়েই মরক্কোর বিশ্বকাপ দল 
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন
অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি: প্রবাসী কল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম