নিখোঁজ বিমান অনুসন্ধানে গিয়ে পাওয়া গেল ১৯ শতকের জাহাজ!

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৬, ১৪:৪৯আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৬:৪২

মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ৩৭০ অনুসন্ধানে ১৯ শতকের এক জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেলেও পাওয়া যায়নি বিমানটি। বুধবার কর্মকর্তারা জানান, পানির তলায় পাওয়া লোহায় তৈরি জাহাজটি ১৯ শতকের কোন এক সময়ে ডুবে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।  এমএইচ ৩৭০ খুঁজতে গিয়ে পাওয়া জাহাজের ধ্বংসাবশেষ
দ্য জয়েন্ট এজেন্সি কোঅরডিনেশন সেন্টার সূত্র জানায়, জাহাজের ধ্বংসাবশেষটি পাওয়া গেছে সমুদ্রের তলায় ৩ দশমিক ৭ কিলোমিটার গভীরে। ইতোমধ্যে শিপর‍্যাক গ্যালারি অব দ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম জাহাজটির ধ্বংসাবশেষের ছবিগুলো প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৮ মার্চ নিখোঁজ হয়ে যাওয়া এমএইচ৩৭০ বিমানটির খোঁজে ভারত সাগরের তলদেশে অনুসন্ধান চালায় অস্ট্রেলিয়ার একটি অনুসন্ধানী দল। তাতেই পাওয়া যায় এই জাহাজটি। এমএইচ৩৭০ খুঁজতে গিয়ে পাওয়া জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে এটি তৃতীয়। সূত্র: গার্ডিয়ান
/ইউআর/বিএ/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম