কুমিরের হামলায় গুরুতর আহত অস্ট্রেলীয় সেনা

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০২১, ১৭:৫৫আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৭:৫৫

একটি কুমিরের হামলায় মাথায় ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন অস্ট্রেলিয়ার এক সেনা সদস্য। শুক্রবার রাতে কুইন্সল্যান্ডে সাঁতার কাটার সময় কুমিরের হামলার শিকার ওই সেনা। তাকে উদ্ধারের চেষ্টা করা সহকর্মীও কুমিরের কামড়ে আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উপকূলীয় কেপ ইয়র্ক পেনিনসুলায় একটি গ্রামের কাছে সাঁতার কাটছিলেন ওই দুই সেনা। এ সময় তারা কুমিরের হামলার শিকার হন।

দ্য রয়্যাল ফ্লাইং ডক্টর সার্ভিস টুইটারে জানিয়েছে, চিকিৎসার জন্য তাদের কেয়ার্ন্স-এ হাসপাতালে নেওয়া হয়েছে। দুজনের অবস্থা স্থিতিশীল।

স্থানীয় এক কর্মকর্তা জানান, একজনকে কুমির হামলা করলে অপর সহকর্মী তাকে বাঁচানোর চেষ্টা করেন।

সহযোগিতায় এগিয়ে সেনা সদস্য হাতে ও কবজিতে আঘাত পেয়েছেন। তবে কুমিরটির কী ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহত উভয়েই সেনাবাহিনীর সদস্য। অবশ্য হামলার সময় এই দুই সেনা দায়িত্বরত ছিলেন কিনা তা নিশ্চিত করেনি মন্ত্রণালয়।

কুইন্সল্যান্ডের পরিবেশ দফতর জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করবে। শনিবার রাতে প্রত্যন্ত অঞ্চলটিতে তল্লাশি চালানোর কথা।

/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম