বিয়ের আসর নাকি কাবাডির ময়দান?

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০২১, ১২:০০আপডেট : ১২ আগস্ট ২০২১, ১২:০০

বিয়ে নিয়ে হামেশাই মজার নানা রকম ভিডিও আপলোড হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি আপলোড হওয়া এক ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। দেখে বোঝার উপায় নেই কী হচ্ছে সেখানে? মালাবদল নাকি কাবাডি খেলা?

বিয়ের অনুষ্ঠানে সেজেগুজে হাজির বর কনে। রয়েছেন নিমন্ত্রিত অতিথিরাও। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এবার মালা বদলের পালা। কনের হাত থেকে মালা পরলেন বর। এবার পালা কনেকে মালা পরানোর। বর যেই মালা পরাতে যাবেন, তখনই ঘটলো বিপত্তি। মালা পরানোর সময় মাথা সরিয়ে নিলো কনে। হতবম্ভ হয়ে যান বর। এরপর দ্বিতীয় বারের চেষ্টায়ও ব্যর্থ হন তিনি। তারপরই যেন শুরু হয় ‘কাবাডি’ খেলা।

বিয়ের আসরে নতুন দম্পতির বসার জায়গাকে কেন্দ্র করে গোল হয়ে ঘুরছে কনে, পেছনে বর। উদ্দেশ্য হবু বউকে মালা পরানো। শেষমেশ কনের এক বান্ধবীকে আসরে নামতে হয়। তিনি কনেকে ধরে রাখেন এবং সেই সুযোগে মালা পরান বর।

এই কাণ্ড ভিডিও করে টইটারে আপলোড করেন অনুষ্ঠানে হাজির হওয়া একজন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই নানা রকম মন্তব্য আসতে শুরু করে নেটিজেনদের কাছ থেকে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম