আফগান সংকটে ৬৫ দেশের বিবৃতি

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ১৩:৪১আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৩:৫৭

আফগানিস্তানে রাজনৈতিক সংকটের কারণে যারা দেশ ত্যাগ করতে চাচ্ছেন তাদের বাধা না দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ৬৫ দেশ।

রবিবার গভীর রাতে কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যসহ ৬৫ দেশের স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ আহ্বান জানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘যারা আফগানিস্তান ছেড়ে যেতে চাচ্ছে তারা নিশ্চিন্তভাবে ত্যাগ করতে পারবেন। এজন্য সীমান্তের ক্রসিং এবং বিমানবন্দর খোলা থাকবে। চলমান সংকটে বিদেশি এবং আফগান নাগরিকদের নিরাপদে দেশ ত্যাগে আমরা কাজ করে চলছি’। 

দেশত্যাগে ইচ্ছুক ব্যক্তিরা কোনো হয়রানির শিকার হলে এর দায় তালেবানকেই নিতে হবে বলে জানিয়েছে এসব দেশ। টুইটারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, ‘আফগানসহ বিভিন্ন দেশের নাগরিক যাঁরা দেশত্যাগ করতে চান, তাদের যেন তা করতে দেওয়া হয়। এটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে রয়েছে’।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা এখন দায়িত্বে রয়েছেন আফগানিস্তানে যত দ্রুত সম্ভব নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্বও বর্তায় তাদের ওপর।

রবিবার তালেবান রাজধানী কাবুল দখলে নেওয়ার পর থেকেই দৃশ্যপট বদলে যায়। দেশ ছেড়ে তাজিকিস্তান পালিয়ে গেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি। রক্তপাত এড়াতে তিনি দেশত্যাগ করেছেন বলেও জানান। এ অবস্থায় আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুতি শুরু করেছে গোষ্ঠীটি।

/এলকে/
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম