ইবোলামুক্ত হলো পশ্চিম আফ্রিকা

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৬, ১৮:১৫আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৮:১৫
image

লাইবেরিয়াকে ইবোলামুক্ত ঘোষণা সিয়েরা লিওন আর গিনির পর এবার ইবোলামুক্ত ঘোষণা করা হলো লাইবেরিয়াকেও। ৪২ দিনের মধ্যে নতুন কোনও ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত না হওয়ায় বুধবার দেশটিকে ইবোলামুক্ত ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। আর এর মধ্য দিয়ে চূড়ান্তভাবে ইবোলামুক্ত হলো পশ্চিম আফ্রিকা। লাইবেরিয়াই ছিল পশ্চিম আফ্রিকার শেষ দেশ যেখানে ইবোলার প্রাদুর্ভাব বহাল ছিল।
তবে ইবোলামুক্ত ঘোষণা করা হলেও পশ্চিম আফ্রিকার ব্যাপারে এখনই শঙ্কামুক্ত হচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির আশঙ্কা পশ্চিম আফ্রিকায় আবারও যেকোনও সময় ইবোলার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়তে পারে। তবে মার্চের শেষ নাগাদ পশ্চিম আফ্রিকার ইবোলাপ্রবণ দেশ তিনটিতে ইবোলা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে ডব্লিউএইচও।
এর আগে গত নভেম্বরে সিয়েলা লিওন আর গত ডিসেম্বরে গিনিকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়। লাইবেরিয়াকেও দুই দফায় ইবোলামুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে এরপরও দেশটিতে নতুন করে ইবোলা আক্রান্ত শনাক্ত হয়।

ইবোলা ভাইরাসের কারণে কেবল লাইবেরিয়াতেই প্রাণ হারিয়েছে ১১ হাজারেরও বেশি মানুষ।

এদিকে রাশিয়ার বিজ্ঞানীরা ইবোলা ভাইরাসবিরোধী ভ্যাক্সিন আবিষ্কার করেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘আমরা ইবোলা প্রতিহত করার মত ভ্যাক্সিন আবিষ্কার করেছি। পরীক্ষা করে দেখা গেছে এই ভ্যাক্সিন খুবই কার্যকর। এ যাবতকালে এই রোগের জন্য এতটা কার্যকর ভ্যাক্সিন পৃথিবীতে কেউই তৈরি করতে পারেনি।’ সূত্র: আলজাজিরা

/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম