বন্ধ হলো জয়েশ-ই-মোহাম্মদ পরিচালিত মাদ্রাসা

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৬, ১১:৫৪আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৬:০২
image

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জয়েশ-ই-মোহাম্মদ পরিচালিত মসজিদ ও মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির পুলিশের জঙ্গি-বিরোধী বিভাগ মসজিদ ও মাদ্রাসা বন্ধ করে দেয়।  বন্ধ করে দেওয়া হয়েছে জয়েশ-ই-মোহাম্মদ পরিচালিত মাদ্রাসা
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দাস্কার ১৪ কিলোমিটার দূরে অবস্থিত মসজিদ ও মাদ্রাসা আল-নূরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় পুলিশ। সে সময় ১৪ জনকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ সূত্র আরও জানায়, মাদ্রাসার নথি ও দলিল দস্তাবেজ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, বছরের শুরুতে ভারতের পাঠানকোটে বিমানঘাঁটিতে হামলায় জড়িত সন্দেহে বুধবার বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মাদ্রাসাটি বন্ধ করা হলো। ২০০২ সালে জেনারেল পারভেজ মোশাররফের শাসনামলে আন্তর্জাতিক চাপের মুখে এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান সরকার। সূত্র: ডন
/ইউআর/বিএ/  

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম