ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরী

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০২১, ১৩:৪৭আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৩:৪৯

র‌্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। মঙ্গলবার এশিয়ার নোবেল হিসেবে পরিচিত এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করা হয়।

২০২১ সালে এ পুরস্কারের জন্য মোট তিন জনের নাম ঘোষণা করা হয়েছে। ড. ফেরদৌসী কাদরী ছাড়া বাকি দুই জন হচ্ছেন পাকিস্তানের মুহাম্মাদ আমজাদ সাকিব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্টিভেন মানচি।

ড. ফেরদৌসী কাদরী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি)-এর একজন সিনিয়র বিজ্ঞানী। লাখ লাখ মানুষের জীবন বাঁচানোর জন্য টিকা আবিষ্কারে তার ভূমিকা রয়েছে। ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরী

র‌্যামন ম্যাগসেসের ওয়েবসাইটে বলা হয়েছে, ৭০ বছরের ফেরদৌসী কাদরীর জন্ম বাংলাদেশের একটি মধ্যবিত্ত পরিবারে। চিকিৎসা গবেষণায় বিশেষজ্ঞ হওয়ার সিদ্ধান্ত নেওয়া এই বিজ্ঞানী জৈব রসায়নে ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যের লিভারপুল ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং ১৯৮৮ সালে আইসিডিডিআর,বি-তে যোগ দেন। সেখানে তিনি সংক্রামক রোগ, ইমিউনোলজি, ভ্যাকসিন ডেভেলপমেন্ট এবং ক্লিনিকাল ট্রায়ালে মনোনিবেশ করেন। ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরী

মুহাম্মদ আমজাদ সাকিব পাকিস্তানের একটি বৃহৎ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দেশটিতে দারিদ্র বিমোচনে ভূমিকা রেখেছেন। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাস্ত্যুচুত শরণার্থীদের জীবন পুনর্গঠনে নিজের কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছেন স্টিভেন মানচি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে