সোমালিয়ায় শান্তিরক্ষীদের ঘাঁটিতে আল শাবাবের হামলা, বহু প্রাণহানির আশঙ্কা

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৬, ১৭:০৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৭:১২
image

আফ্রিকার ইউনিয়ন ট্রুপস সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষীদের এক সেনাঘাঁটিতে হামলা চালিয়ে তা দখল করে নেওয়ার দাবি করেছে আল শাবাব জঙ্গিরা। তাদের দাবি, অন্তত ৬০জন সেনাকে হত্যা করেছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে। উল্লেখ্য, কেনিয়ার সেনারা এই ঘাঁটির দায়িত্বে ছিলেন।
বিবিসির খবরে বলা হয়েছে, সোমালি সেনাদের দক্ষিণাঞ্চলীয় এল-আদে ঘাঁটিতে জঙ্গিরা ভোরের আগেই হামলা চালায়। আল শাবাবের তরেফ বিবিসির কাছে টেলিফোনে দাবি করা হয়েছে, ঘণ্টাখানেক লড়াইয়ের পরই ঘাঁটির দখল নিয়েছে তারা।
তবে সোমালিয়ার একজন সামরিক মুখপাত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কাছে সেনাঘাঁটিতে হামলার কথা স্বীকার করলেও তা দখল হয়ে যাওয়ার ব্যাপারে কিছু জানাননি। তিনি জানিয়েছেন, এখনও সংঘর্ষ অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা কতো, তা নিয়েও কিছু জানাতে পারেনি সামরিক কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ঘাঁটিটির পাল্টা দখল নিতে জঙ্গিদের সঙ্গে কয়েক ঘন্টা ধরে লড়াই করে সরকারি বাহিনী।

আল শাবাব

সেনাসূত্রের বরাতে আল জাজিরা জানায়, একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার মধ্য দিয়ে আল শাবাব জঙ্গিরা সেনাঘাঁটিতে প্রবেশ করে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি ওই সূত্র। যদিও বিবিসির খবরে আল শাবাবের বরাতে ৬০ জনেরও বেশি সেনা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে। আল শাবাব বিবিসির কাছে দাবি করেছে, তারা সেনাদের ৬৩ টি মরদেহ গুনে দেখেছে, এবং যারা পালিয়ে গেছে তাদের খোঁজে তারা অভিযান পরিচালনা করছে।

কেনিয়ার এক সামরিক মুখপাত্র বিবিসিকে বলেছেন, কাছাকাছি কাউন্টারে থাকা কেনীয় সেনারা জঙ্গিদের সঙ্গে লড়াই করে। হতাহতের সংখ্যা জানা যায়নি।

বিবিসি জানিয়েছে, সেনাঘাঁটির কাছাকাছি এলাকার এক অধিবাসী তাদেরকে টেলিফোনে বিকট বিস্ফোরণ এবং গুলির শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, “আমরা এরপর শহরে এক আল শাবাব সদস্যকে দেখেছি। আর কেনীয় সেনাদেরকেও শিবির ছেড়ে পালাতে দেখেছি।”

উল্লেখ্য আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন আল শাবাব কেনিয়ায় বেশকিছু সন্ত্রাসী হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করেছে। সোমালিয়ায় মূল শহরগুলোতে তাদের নিয়ন্ত্রণ না থাকলেও মাঝে মাঝেই গেরিলা হামলা চালাতে সমর্থ হচ্ছে তারা। সূত্র: বিবিসি, আল জাজিরা

/বিএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম