বুরকিনা ফাসোতে হোটেলে হামলা: নিহত অন্তত ২০, উদ্ধার ৬০ জিম্মি

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৬, ১০:০৮আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৩:১৬
image

বুরকিনা ফাসোতে এক হোটেলে সশস্ত্র হামলায় অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। ওয়াগাডিউগিউয়ে অবস্থিত বিদেশী নাগরিকদের জন্য ব্যবহৃত একটি হোটেল দখল করে জিম্মি করে নেওয়ার পর অন্তত ২০ জনকে হত্যা করে বন্দুকধারীরা। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, নিরাপত্তা রক্ষীরা ৬০ জন জিম্মিকে মুক্ত করেছে। 
 যোগাযোগমন্ত্রী রেমিস ড্যানজিনাও বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মুক্ত করা জঙ্গিদের ৩৩ জন আহত হয়েছেন। এর বাইরে ১৫ জন আহত বিদেশি নাগরিক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে গেছেন। এখনও কোন জিম্মি হোটেলটিতে আটকা পড়ে আছে কিনা তা নিশ্চিত নয়। তবে বুরকিনা ফাসোর নিরাপত্তা বাহিনী হোটেলটি ঘিরে রেখেছে।

হাসপাতাল সূত্র ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে
দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই অবস্থিত এই হোটেলটিতে জাতিসংঘের কর্মকর্তারা অবস্থান করে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশ পরা কয়েকজন মানুষ হোটেলের বাইরে একটি গাড়ি বোমা বিস্ফোরণ করার পর হোটেলের ভেতর ঢুকে পড়ে।
তারা আরও জানান, হামলার শুরুতেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময় হয় ও হোটেলের একাংশে আগুন ধরে যায়।
ফরাসি রাষ্ট্রদূত গিলিস থিবোল্ট এক টুইটার পোস্টে জানান, জিম্মিদের মুক্ত করার জন্য অভিযান চলছে।তিনি আরও জানান, স্থানীয় সময় বিকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
এদিকে, হাসপাতালের প্রধান রবার্ট স্যংগার নিশ্চিত করেন, অন্তত ২০ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।   

অপর এক সূত্র জানায়, আফ্রিকায় সক্রিয় আল কায়েদা সমর্থিত ইসলামিক মাগরেব এই হামলার দায় স্বীকার করেছে।

প্রসঙ্গত, বুরকিনা ফাসোতে অতি সম্প্রতি একটি সেনা অভ্যুত্থান ও প্রথমবারের মত রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের মাধ্যমে ২৭ বছর ক্ষমতায় থাকা নেতা ব্লাইজ কম্পোরে ক্ষমতাচ্যুত হন। সূত্র: বিবিসি

/ইউআর/ বিএ/  

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম