এক হোটেলে জিম্মিদশার অবসান, আরেকটি হোটেলে হামলার খবর

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৬, ১৫:৪৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৫:৪৭
image





বুরকিনা ফাসোর হোটেলে অভিযানরত নিরাপত্তা বাহিনীর সদস্য বেশ কয়েক ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান আর বন্দুকযুদ্ধের পর অবশেষে বুরকিনা ফাসোর স্প্লেনডিড হোটেলে জিম্মিদশার অবসান হয়েছে বলে ঘোষণা দিলো দেশটির নিরাপত্তা বাহিনী। তবে নতুন করে পার্শ্ববর্তী আরেকটি হোটেলে হামলার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
বুরকিনা ফাসোর স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, অভিযানের মধ্য দিয়ে ১২৬ জন জিম্মিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশ্ববর্তী আরেকটি হোটেলে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন তিন হামলাকারী।
শুক্রবার রাতে ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।
শুক্রবার রাতে বুরকিনা ফাসোর ওয়াগাডিউগিউয়ের স্প্লেনডিড হোটেলে হামলা চালিয়ে সেখানে অবস্থানরতদের জিম্মি করে রাখে বন্দুকধারীরা। দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই অবস্থিত এই হোটেলটিতে জাতিসংঘের কর্মকর্তারা এবং বিদেশি নাগরিকরা অবস্থান করে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশ পরা কয়েকজন মানুষ হোটেলের বাইরে একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এবং ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে হোটেলে ঢুকে পড়ে। রাতভর জিম্মিদশার পর শনিবার সকালে হোটেলটিতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।


আলকায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী একিউআইএম হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে জিহাদি সংগঠনগুলোর কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সাইট ইনটেলিজেন্স গ্রুপ।
উল্লেখ্য, আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানীতে এটিই প্রথম কোনও জঙ্গি হামলা। এর আগে গত নভেম্বরে মালির একটি হোটেলে জঙ্গি হামলার ঘটনায় ২০ জন নিহত হয়েছিলেন। সেই সময়ও হামলার দায় স্বীকার করে একিউআইএমসহ দুটি সশস্ত্র গোষ্ঠী। সূত্র: দ্য গার্ডিয়ান, আলজাজিরা

/এফইউ/বিএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম