পরিবেশ রক্ষায় এক বছরেই নিহত দুই শতাধিক

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:২২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৫

পরিবেশ রক্ষা করতে গিয়ে গত বছরেই প্রাণ হারিয়েছেন ২২৭ জন। গ্লোবাল উইটনেসের নতুন প্রতিবেদনে এসেছে, বনভূমি, জলরাশি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ রক্ষা গিয়েই এত সংখ্যাক মানুষের প্রাণহানি ঘটেছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) এমন খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

পরিবেশ ও মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা গ্লোবাল উইটনেস বিশ্বব্যাপী ২০২০ সালের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছে। তাদের বিশ্লেষণে দেখা গেছে, যে প্রতি সপ্তাহে গড়ে চারজনের বেশি মানুষ পরিবেশ রক্ষা করতে গিয়ে মারা গেছেন। প্রতিষ্ঠানটি বলছে, পরিবেশ রক্ষায় নিয়োজিত কর্মীর রেকর্ড মৃত্যু হয়েছে ২০২০ সালেই।

এর মধ্যে লাতিন আমেরিকার দেশগুলোতে মৃত্যুর হার সবেচেয়ে বেশি। আর এই অঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কলম্বিয়া। সেখানে মারা গেছেন কমপক্ষে ৬৫ জন। দ্বিতীয় অবস্থানে মেক্সিকো। এখানে এক তৃতীয়াংশ বনরক্ষক মারা গেছেন বন উজাড় ঠেকাতে গিয়ে। অনেকে চোরাকারবারীদের হামলায় প্রাণ হারান। এদিকে ফিলিপিন্স-এ গাছ কাটা ঠেকাতে গিয়ে মারা গেছেন ২৯ জন।

গ্লোবাল টাইমসের তথ্যমতে, ২০২০ সালে পরিবেশ রক্ষায় যেসব মানুষ মারা গেছেন, মোট সংখ্যার অর্ধেকের বেশি মারা গেছেন ফিলিপাইন, মেক্সিকো ও কলম্বিয়ায়। সাম্প্রতিক বছরগুলোয় সবচেয়ে কম মানুষ মারা গেছেন ২০১৩ সালে ৯২ জন।

/এলকে/
সম্পর্কিত
গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাস্তার জন্য কাটা হলো ৩০টি গাছ
সরকারি প্রকল্পের গাছ কাটতেও নিতে হবে অনুমতি: হাইকোর্ট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি