বাংলাদেশিদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা জাপানের

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৪

বাংলাদেশিদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাপান। কোভিড-১৯ মহামারির প্রকোপ ঠেকাতে এ বছরের গোড়ার দিকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

ওই সময়ে বাংলাদেশ ছাড়াও আরও  পাঁচটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে টোকিও। শুক্রবার সন্ধ্যায় সবকটি দেশের ওপর থেকে এ সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে নতুন এ সিদ্ধান্ত সোমবার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ ছাড়া বিধিনিষেধ থেকে অব্যাহতি পাওয়া বাকি দেশগুলো হলো ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। করোনা মোকাবিলায় ১৪ দিনের মধ্যে এসব দেশে সময় কাটানো বিদেশি পর্যটকদের জাপান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। মূলত ওই আদেশটিই প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন এনেছে টোকিও। নতুন নিয়মে বাংলাদেশসহ ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের পর্যটকদের এখন জাপানে পৌঁছানোর পর সরকারি স্থাপনায় তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিন মেনে চলতে হবে। এছাড়া দেশটিতে প্রবেশের পর একবার কোভিড টেস্ট করতে হবে। তিন দিনের আইসোলেশন শেষে আবারও এই টেস্ট করাতে হবে।

/এমপি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম