কমিক বইয়ের ভবিষ্যদ্বাণী, জাপানে আতঙ্কিত পর্যটকরা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ১৮:১৯আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৮:১৯

একটি কমিক বইয়ের ভবিষ্যদ্বাণীকে ঘিরে ছড়িয়ে পড়া গুজব জাপানের পর্যটন শিল্পে প্রভাব ফেলেছে। হংকং থেকে যাত্রী সংখ্যা হঠাৎ করে এতোটাই কমে গেছে যে, কিছু এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে। 

এ বছর অভূতপূর্ব সংখ্যক পর্যটক জাপান সফর করেছে। এপ্রিল মাসে ৩.৯ মিলিয়ন ভ্রমণকারী জাপান সফর করেছে—যা এক মাসে সর্বোচ্চ রেকর্ড। তবে মে মাসে সেই সংখ্যা কমে যায়। সর্বশেষ পরিসংখ্যান জানিয়েছে, বিশেষ করে হংকং থেকে আগত পর্যটকের সংখ্যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ কমে গেছে।

হংকং-ভিত্তিক ভ্রমণ সংস্থা ঈজিএল ট্যুরসের প্রধান স্টিভ হিউয়েন বলেন, ‘একটি কমিক বই ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রলয় ভবিষ্যদ্বাণী ব্যাপক প্রভাব ফেলেছে।’ ওই কমিক বইয়ে লেখা রয়েছে, ২০২৫ সালের জুলাই মাসে একটি বিশাল ভূমিকম্প ও সুনামি জাপান ও আশপাশের দেশগুলোকে আঘাত হানবে।

হিউয়েন বলেন, ‘এই গুজবগুলো আমাদের ব্যবসার ওপর গুরুতর প্রভাব ফেলেছে।’ তিনি জানান, তার প্রতিষ্ঠানের জাপান-সংক্রান্ত ভ্রমণ অর্ধেকে নেমে এসেছে। তবে ছাড় ও ভূমিকম্প বীমা চালুর ফলে ‘জাপানগামী পর্যটকের’ সংখ্যা পুরোপুরি শূন্যে নেমে আসা থেকে রক্ষা পেয়েছে।

‘দ্য ফিউচার আই সো’ শিরোনামের কমিকটির লেখক রিও তাতসুকি। কমিকটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৯ সালে এবং পরে ২০২১ সালে পুনর্মুদ্রিত হয়। তিনি গুজব প্রশমিত করার চেষ্টা করেছেন। প্রকাশকের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, তিনি ‘ভবিষ্যদ্বক্তা নন।’

প্রথম সংস্করণে ২০১১ সালের মার্চে একটি বড় প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছিল। ওই মাসেই জাপানের উত্তর-পূর্ব উপকূলে ভয়াবহ ভূমিকম্প, সুনামি এবং পারমাণবিক দুর্ঘটনা ঘটে, যাতে হাজার হাজার মানুষ নিহত হয়।

তবে অনেকেই সর্বশেষ সংস্করণকে এমনভাবে ব্যাখ্যা করেছেন যে, ২০২৫ সালের ৫ জুলাই একটি বিশাল প্রাকৃতিক দুর্যোগ ঘটবে। যদিও তাতসুকি এই দাবি অস্বীকার করেছেন।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। সাম্প্রতিক দিনে কিউশুর দক্ষিণ প্রান্তের দ্বীপগুলোতে নয়শোর বেশি ভূমিকম্প হয়েছে। যদিও সেগুলোর বেশিরভাগই ছিল ছোট মাত্রার কম্পন।

টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট গেলার ১৯৭১ সাল থেকে ভূমিকম্প বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন। তিনি বলেন, ‘বৈজ্ঞানিকভাবে ভূমিকম্পের সঠিক পূর্বাভাস দেওয়া অসম্ভব। আমার পুরো বৈজ্ঞানিক জীবনে যতগুলো পূর্বাভাস দেখেছি, তার কোনোটাই সঠিকভাবে মিলেনি।’

তারপরও হংকংভিত্তিক স্বল্পমূল্যের এয়ারলাইন গ্রেটার বে এয়ারলাইন্স বুধবার জানিয়েছে, তারা টোকুশিমা (জাপানের পশ্চিমাঞ্চল) রুটে কম যাত্রীর কারণে সেপ্টেম্বর থেকে ফ্লাইট স্থগিত রাখবে।

সূত্র: রয়টার্স

/এস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ