‘দারুণ বিরতি’, সমুদ্রে হারিয়ে যাওয়ার ২৯ দিন পর উদ্ধার দুই ব্যক্তি

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০২১, ২১:০৮আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:৪৮

সলোমন আইল্যান্ডের দুই ব্যক্তিকে সমুদ্রে হারিয়ে যাওয়ার ২৯ দিন পর উদ্ধার করা হয়েছে। তাদের জিপিএস ট্র্যাকার বিকল হয়ে গেলে পাপুয়া নিউ গিনির উপকূলে তাদের উদ্ধার করা হয়। তারা যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেখান ৪০০ কিলোমিটার দূরে তাদের পাওয়া গেছে।

লিভায়ে নাঞ্জিকানা ও জুনিয়র কোলোনি সলোমন আইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় প্রদেশের মনো আইল্যান্ড থেকে ৩ সেপ্টেম্বর সাগরপথে যাত্রা শুরু করেন। তারা ছোট্ট একটি ৬০ হর্সপাওয়ারের মোটরচালিত নৌকা নিয়ে নামেন সাগরে। তাদের পরিকল্পনা ছিল ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে নিউ জর্জিয়া আইল্যান্ডে পৌঁছা। এর আগেও এই পথ পাড়ি দিয়েছেন তারা। কিন্তু এবার ভাগ্য তাদের সহায় হয়নি।  

যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ভারি বৃষ্টি ও প্রবল বাতাসের মুখোমুখি হতে হয় তাদের। এতে করে তারা উপকূলীয় এলাকা দেখতে পাননি। অথচ এই উপকূলীয় রেখাকেই নিজেদের পথ নির্দেশক হিসেবে কাজে লাগাচ্ছিলেন তারা। পথ হারিয়ে চলে যান ৪০০ কিলোমিটার দূরে।

২৯ দিন পর পাপুয়া নিউ গিনিতে নিউ ব্রিটেন উপকূলে একটি মাছ ধরার জাহাজ তাদের দেখতে পায়। এই দিনগুলো তারা সঙ্গে কমলা এবং সাগর থেকে সংগ্রহ করা নারকেল খেয়ে বেঁচেছিলেন। পান করার পানি সংগ্রহ করেছেন বৃষ্টির পানি জমিয়ে। উদ্ধারের সময় তাদের শরীর খুব দুর্বল ছিল। ২ অক্টোবর তাদের নৌকা থেকে নামাতে বহন করতে হয়েছিল।

নাঞ্জিকানা বলেন, ‘আমরা কোথায় ছিলাম ধারণা ছিল না। কিন্তু ভাবিনি যে আমরা অন্য দেশে চলে এসেছি।’

প্রায় এক মাসের এই বিচ্ছিন্ন সাগরবাসের অভিজ্ঞতায় ইতিবাচক কিছু দেখতে পাচ্ছেন তিনি। যেমন, বৈশ্বিক মহামারির বিশৃঙ্খলা থেকে বাধ্য হয়ে বিচ্ছিন্ন থাকা। তার মতে, সেখানে থাকা অবস্থায় কী চলছিল তা সম্পর্কে কোনও ধারণা ছিল না। কোভিড বা অন্য কিছু নিয়ে কিছুই শুনতে হয়নি। বাড়িতে ফিরতে চেয়েছি আমি। তবু মনে হয় সবকিছু থেকে বিচ্ছিন্ন হওয়া ছিল দারুণ একটি বিরতি। সূত্র: দ্য গার্ডিয়ান

/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম