মহাকাশে ফুটেছে জিনিয়া ফুল

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৬, ১৩:৪৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৪:৪৪
image

নাসার মহাকাশচারী ও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কমান্ডার স্কট কেলি জানিয়েছেন, মহাকাশে জিনিয়া ফুটিয়েছেন বিজ্ঞানীরা। সোমবার ওই ফুলের ছবি টুইটারে প্রকাশ করেন কেলি।  মহাকাশে ফোটা জিনিয়া
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভরশূন্য পরিবেশে ফোটা এই ফুলের ছবি প্রকাশের সময় কেলি লেখেন, ‘এই প্রথম মহাকাশে ফুল ফুটেছে।’ তিনি আরও লেখেন, ‘হ্যাঁ, মহাকাশে আরেকটি জীবন জন্মাচ্ছে।’

মহাকাশে ফোটা জিনিয়া

তিনি আরও জানান, সৌন্দর্যের নিরিখে জিনিয়া ফুল বেছে নেওয়া হয়নি। বরং ভরশূন্য পরিবেশে কী করে গাছ ও ফুল জন্মাতে পারে তা বোঝার জন্যই বেছে নেওয়া হয়েছে জিনিয়া ফুল।কেননা, এই ফুলটি বেশ স্পর্শকাতর ও হালকা। একবার ফোটার পর ৮০ থেকে ৯০ দিন বেঁচে থাকে এই ফুল।
প্রসঙ্গত, এর আগেও মহাকাশে লেটুস ও গম রোপণ করেন বিজ্ঞানীরা, কিন্তু সে সবের কোনটিই ফলবতী হয়নি। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, ইউপিআই

/ইউআর/বিএ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম