সাবান দিয়ে কাপড় কাচছে শিম্পাঞ্জি, ভাইরাল ভিডিও

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০২১, ২২:৩১আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২২:৩১

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নানা ধরনের মজার কনটেন্ট জনপ্রিয়তা পায়। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে মানুষের ভঙ্গিমায় কাপড় কাচছে এক শিম্পাঞ্জি।

ইনস্টাগ্রামে প্রায় ৩০ সেকেন্ডের ভিডিওটিতে সাড়ে তিন হাজারেরও বেশি লাইক পড়েছে। অনেকেই নানা মজার কমেন্ট করেছেন সেটিতে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে জলাশয়ের ধারে একটি কাপড় হাতে নিয়ে বসে রয়েছে এক শিম্পাঞ্জি। এরপরই দেখা যায় সে ওই কাপড় কাচতে শুরু করে একেবারে মানুষের কায়দায়। নোংরা কাপড়ে সাবান ব্যবহার করতেও ভোলেনি সে। সাবান দিয়ে বেশ ভালো করে এটি ধুয়ে নেয় সে।

দুই বছর আগেও এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছিল, চীনের একটি চিড়িয়াখানায় ঠিক মানুষের মতোই সাবান ও ব্রাশ দিয়ে কাপড় কাচছে এক শিম্পাজি।

মানুষের পর শিম্পাঞ্জিকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। এটি মানুষের আচরণ অনুকরণের জন্যও সুপরিচিত। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম