নথি ফাঁস, জলবায়ু প্রতিবেদন বদলাতে চলছে লবিং

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০২১, ১১:৩৪আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১১:৩৪

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির হাতে আসা বিপুল পরিমাণ নথিতে দেখা গেছে কিভাবে দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বদলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, অন্যান্য দেশের পাশাপাশি সৌদি আরব, জাপান এবং অস্ট্রেলিয়া জাতিসংঘকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার প্রয়োজনীয়তাকে খর্ব করে দেখানোর অনুরোধ করছে।

এছাড়া আরও দেখা গেছে কয়েকটি ধনী দেশ নবায়নযোগ্য প্রযুক্তিতে যেতে দরিদ্র দেশগুলোকে আরও বেশি অর্থ দেওয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব লবিং নভেম্বরে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬ এর সফলতাকে প্রশ্নবিদ্ধ করছে।

ফাঁস হওয়া নথিতে দেখা যাচ্ছে দেশগুলো জাতিসংঘের সুপারিশ বদলানোর চেষ্টা করছে যখন মাত্র কয়েক দিনের মধ্যে তাদের জলবায়ু পরিবর্তনের গতি কমাতে এবং উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রির নিচে রাখতে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিতে হবে।

প্রায় ৩২ হাজার নথি বিবিসির হাতে এসেছে। সরকার, কোম্পানি এবং অন্যান্য আগ্রহী অংশীদাররা এসব নথি জাতিসংঘের একটি বৈজ্ঞানিক প্যানেলের কাছে উপস্থাপন করেছে। ওই প্যানেলটি জলবায়ু পরিবর্তন মোকাবিলার সবচেয়ে ভালো বৈজ্ঞানিক প্রমাণ জড়ো করে থাকে।

জাতিসংঘ গঠিত ইন্টারগভারমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) প্রতি ছয় থেকে সাত বছরে পর্যালোচনা প্রতিবেদন হাজির করে।  জলবায়ু পরিবর্তনের বিজ্ঞান মূল্যায়নে প্যানেলটি গঠন করা হয়েছে।

ওই প্রতিবেদন ব্যবহার করেই জলবায়ু পরিবর্তন মোকাবিলার নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করবে সরকারগুলো। এছাড়া গ্লাসগো সম্মেলনের দরকষাকষির ভিত্তিও হবে এটি।

/জেজে/
সম্পর্কিত
এল নিনোর আসন্ন প্রত্যাবর্তনের প্রস্তুতি নিন: জাতিসংঘের সতর্কবার্তা
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান