লকডাউনকে বিদায় জানিয়ে আনন্দে মাতলো মেলবোর্নবাসী

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০২১, ১৩:৪৮আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৭:২৬

২৬২ দিন পর লকডাউনকে বিদায় জানালো অস্ট্রেলিয়ার মেলবোর্নবাসী। করোনার সংক্রমণ কমে আসায় বিশ্বের দীর্ঘতম লকডাউন তুলে দিয়ে সবকিছু উন্মুক্ত করে দিয়েছে প্রশাসন।

শুক্রবার মেলবোর্নের পথে পথে মানুষের ব্যস্ততা বেড়েছে। যেন মুক্তির স্বাদ মিলেছে এখানকার মানুষের। সকাল থেকেই কারণ ছাড়াই অনেককেই রাস্তায় বের হতে দেখা গেছে। যেন করোনা মহামারির পূর্বে ফিরে গেছেন তারা। কেউ ক্যাফেতে যাচ্ছেন, কেউ আবার অনেক দিন পর সুযোগ পেয়ে স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায় বেড়াতে যাচ্ছেন।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে প্রিমিয়ার ডেনিয়েল অ্যান্ড্রুজ প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আর লকডাউন নয়। রাজ্যে ভ্যাকসিন কার্যক্রম জোরেশোরে চলছে’।  

কোভিড মহামারি চলাকালীন ছয় দফা লকডাউনে ২৬০ দিনের বেশি সময় বিধিনিষেধে কেটেছে মেলবার্নবাসীর। যে কারণে ‘বিশ্বের সবচেয়ে বেশি দিন লকডাউনে থাকা শহর’ তকমা পেয়েছে ভিক্টোরিয়া প্রদেশের এই রাজধানী।

সংক্রমণ নিয়ন্ত্রণে শুধু মেলবোর্ন অস্ট্রেলিয়ার অন্যান্য রাজ্যেও ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা মহামারিতে অস্ট্রেলিয়ায় এক হাজার ৫৯০ জনের প্রাণহানি হয়েছে। 

/এলকে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের