জার্মানিতে বর্ষবরণে যৌন নিপীড়ন

প্রথম সন্দেহভাজন গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৬, ১৪:৫৩আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৪:৫৩
image

কোলনে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেছেন প্রায় ৫শ নারী জার্মানির কোলন শহরে বর্ষবরণের সময় নারীদের ওপর সংঘবদ্ধ যৌন নিপীড়নের ঘটনায় এক আলজেরীয় আশ্রয়প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় আগে বেশ কয়েকজনকে চুরির দায়ে আটক করা হলেও যৌন নিপীড়ক সন্দেহে এই প্রথম কাউকে গ্রেফতার করা হলো।
কার্পেন শহরের একটি শরণার্থী আশ্রয় কেন্দ্র থেকে ২৬ বছর বয়সী ওই তরুণকে গ্রেপ্তার করা হয় বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তার বিরুদ্ধে একজন নারীকে হয়রানি এবং তার মোবাইল ফোন চুরির অভিযোগ আনা হয়েছে। তবে ওই সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি।
এদিকে যৌন নিপীড়ন বাদ দিয়ে চুরিসহ অন্য অপরাধে ২১ জনের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে জার্মান পুলিশ। এরমধ্যে ৮ জনের বিরুদ্ধে বিচার শুরু হতে যাচ্ছে বলেও জানানো হয়েছে।
৩১ ডিসেম্বর রাতে নতুন বছরকে স্বাগত জানাতে কোলন সিটি সেন্টার ও এর আশেপাশের এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়। ভিড়ের সুযোগে কোলন স্টেশন ও সিটি সেন্টারের মাঝামাঝি জায়গায় একদল তরুণ নারীদের ওপর যৌন নিপীড়ন চালায় বলে অভিযোগ ওঠে। কোলন ছাড়াও হামবুর্গ আর স্টুটগার্ট শহরেও একইধরনের ঘটনা ঘটে। ওইদিন যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেছেন প্রায় ৫শ জন নারী।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নিপীড়নকারীদের বয়স ১৫-৩৫ এর মধ্যে। তারা ৩০-৪০ জনের মতো করে একটি দল তৈরি করে আলাদা আলাদাভাবে ঘেরাও করে নিপীড়ন চালিয়েছে।

অভিবাসীদের জন্য জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল উন্মুক্ত দরোজা নীতি ঘোষণার পর দেশটিতে গত ১২ মাসে ১০ লাখেরও বেশি অভিবাসী প্রবেশ করেছে। এমন অবস্থায় অভিবাসন নীতির বিরোধিতা করে গণ অভিবাসন বন্ধ করতে মের্কেলের ওপর চাপ দিয়ে আসছে ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) এবং এন্টি ইসলামিক মুভমেন্ট পরিচালনাকারী সংগঠন পেগিডার মত কট্টরপন্থী সংগঠনগুলো। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম