জলবায়ু ইস্যুতে প্রতিশ্রুতি কম জি২০ নেতাদের, চেষ্টা চালানোয় সম্মতি

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২১, ০২:৩৩আপডেট : ০১ নভেম্বর ২০২১, ০২:৩৪

অর্থপূর্ণ এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখার চেষ্টা চালিয়ে যেতে সম্মত হয়েছেন বিশ্বের ধনী দেশগুলোর নেতারা। তবে রোমে জি২০ চুক্তিতে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি কম থাকায় হতাশ হয়েছেন অ্যাক্টিভিস্টরা।

জি২০ সম্মেলন আয়োজক দেশ ইতালির আশা ছিলো গ্লাসগোতে কপ২৬ সম্মেলনের আগে এই সম্মেলন থেকে জোরালো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। কপ২৬ আয়োজক দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন পদক্ষেপ ছাড়া প্রতিশ্রুতি ‘ফাঁপা শোনাতে শুরু করেছে’। তিনি বলেন, ‘এসব প্রতিশ্রুতি দ্রুত উষ্ণ হতে থাকা সমুদ্রে পড়ছে।’

১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত জি২০। বিশ্বের কার্বন নিঃসরণের ৮০ শতাংশই আসে এসব দেশ ও জোটভুক্ত অঞ্চল থেকে। জি২০ সম্মেলনের আনুষ্ঠানিক বিবৃতিতেও ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শুন্যে নামিয়ে আনার লক্ষ্য অর্জনের বিষয়ে কিছু বলা হয়নি।

তবে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি সম্মেলনের সমাপণী বক্তব্যে বলেছেন, জি-২০’র সব দেশই এই শতাব্দির মাঝামাঝি নাগাদ কার্বন নিঃসরণ শুন্যে নামিয়ে আনার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের বিপর্যয় এড়াতে এই লক্ষ্য অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। আর বেশিরভাগ দেশই এর সঙ্গে একমত।

তবে বিশ্বের সবচেয়ে বেশি দূষণকারী দেশ চীন এবং রাশিয়া এই লক্ষ্য ২০৬০ সাল পর্যন্ত নির্ধারণ করেছে। এমনকি এই সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মেলনে সরাসরি যোগ দেননি। ভিডিও লিংকে বক্তব্য রাখেন তারা।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম