সুদানে নিরাপত্তা বাহিনীর গুলিতে গণতন্ত্রপন্থী ৫ বিক্ষোভকারী নিহত

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০২১, ০২:০৮আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ০২:০৮

সুদানে গণতন্ত্রপন্থী ও অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি ও কাদানে গ্যাস নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তাবাহিনী। এতে ৫ বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। চিকিৎসকদের ইনডিপেনডেন্ট ইউনিয়নের বরাত দিয়ে বার্তা সংস্থা আলজাজিরা এ খবর জানিয়েছে। 

সুদানের চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি শনিবার জানিয়েছে, রাজধানী খারতুম এবং এর কাছের শহর ওমদুরম্যানে পুলিশ বিক্ষোভকারীদের মিছিলে গুলি ছুড়লে চার জন নিহত হন। অপর একজন মারা যান কাদানে গ্যাসের ক্যানিস্টারের আঘাতে। লাইভ বুলেটসহ সব বাহিনী দমন পীড়নে অংশ নেয়।

এতে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন ১৮ বছর বয়সী এবং একজন ৩৫ বছর বয়সী ছিলেন, তারা পুটশিস্ট সামরিক কাউন্সিলের বুলেটে মারা গেছেন।

চিকিৎসকরা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওমডুরম্যানের একটি হাসপাতালেও অভিযান চালিয়েছেন এবং সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যান।

এদিকে, সুদানে দায়িত্বরত রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির প্রধান স্ক্যাল কাট্যাট বলেন, চিকিৎসা সহায়তা বাধাগ্রস্ত করা উচিত হবে না। তিনি বলেন, হাসপাতালে অ্যাম্বুলেন্স চলাচল করতে দিতে হবে, গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ দিতে হবে। চিকিৎসা মিশন রক্ষা করতে হবে।

দেশটির পুলিশ জানায়, মিছিল শান্তিপূর্ণই ছিল, কিন্তু হঠাৎ করে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বিক্ষোভকারীদের আক্রামণে অন্তত ৪৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

গত ২৫ অক্টোবর সুদানের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। তারা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেয় এবং প্রধানমন্ত্রী আবদাল্লা হামডোকসহ কয়েক ডজন কর্মকর্তা ও রাজনীতিবিদকে আটক করে। তারা এখন গৃহবন্দি রয়েছেন। এর পর থেকে দেশটিতে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ অব্যাহত আছে।

 

 

 

/আইএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম