ইকুয়েডরের কারাগারে দাঙ্গা, নিহত ৬৮

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০২১, ১২:১৭আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৩:১৪

ইকুয়েডরের কারাগারে ফের দাঙ্গায় অন্তত ৬৮ বন্দি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ২৫ জন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উপকূলীয় শহর গুয়াকিলের একটি কারাগারে এই সহিংসতার সূত্রপাত ঘটে। পুলিশ জানিয়েছে, সংঘাত চলাকালে বিস্ফোরক এমনকি বন্দুকও ব্যবহৃত হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে পৃথক দুইটি গ্যাংয়ের সদস্যদের বন্দি রাখা হয়েছিল। একই কারাগার হলেও দুইটি  গ্যাংয়ের সদস্যদের আলাদা উইংয়ে রাখা হয়েছিল। কিন্তু শুক্রবার একটি গ্যাংয়ের বন্দিরা একটি গর্তের মাধ্যমে হামাগুঁড়ি দিয়ে অন্য উইংয়ে গিয়ে তাদের ওপর হামলা চালায়। আকস্মিক এই হামলায় সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে কারাগারে শতাধিক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

কারাগারে দাঙ্গা ও প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো। টুইটারে দেওয়া বিবৃতিতে নিহতদের স্বজন ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইকুয়েডরের প্রেসিডেন্ট দাবি করেছেন, শুধু কারাগারই নয় বরং তার সরকার দেশটির মাদক পাচারকারীদের এলাকাতেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তবে এজন্য প্রতিবেশী কলম্বিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তা প্রয়োজন।

ইকুয়েডরে কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ নতুন নয়। ২০২১ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশটির কারাগারগুলোতে সহিংসতায় প্রায় ৩০০ বন্দি নিহত হয়েছে। গত সেপ্টেম্বরেও দেশটির কারাগারে বিবদমান গোষ্ঠীগুলোর সংঘর্ষে কমপক্ষে ১১৬ বন্দি নিহত হয়।

/এমপি/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম