যুক্তরাজ্য প্রবাসী ছাতক এডুকেশন ট্রাস্টের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নুরুল ইসলাম এমবিই এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদিরসহ বিভিন্ন পদে ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে শুয়েব এবং সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছে রশিদ আহমেদ।
তারা আগামী দুই বছর যুক্তরাজ্যে ছাতক প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ এই সংগঠনের দায়িত্ব পালন করবেন।
গত সোমবার যুক্তরাজ্যের স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের ৪১টি পদ থাকলেও মোট ২১টি পদে একক মনোনয়ন জমা পড়ে। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার আলহাজ মোজাহিদ আলী, সহযোগী কমিশনার আশিকুর রহমান আশিক এবং আক্তার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচনের ফল ঘোষণার পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের অন্যতম সিনির ট্রাস্টি মো. তাজ উদ্দীন। বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি ফজল উদ্দীন, সাধারণ সম্পাদক আরমান আলী, কোষাধ্যক্ষ মাস্টার মোশাহিদ আলী, বিশিষ্ট ব্যাবসায়ী কমিউনিটি নেতা রফিক হায়দার, ফ্রেন্ড অব ট্রাস্টি আশিকুর রহমান আশিকসহ আরও অনেকে। তারা নবাগত কমিটিকে স্বাগত জানিয়ে ছাতক এডুকেশন ট্রাস্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।









