৩৮ দেশে শনাক্ত ওমিক্রন: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২১, ১৯:২২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৯:২২

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বের ৩৮টি দেশে শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, এই নতুন ভ্যারিয়েন্টটি কতটা শক্তিশালী তা জানতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। এটি গুরুতর অসুস্থতার কারণ কি-না এবং এর বিরুদ্ধে কতটা কার্যকর চিকিৎসা ও ভ্যাকসিন রয়েছে সেটি যাচাই করে দেখা হবে।

ডব্লিউএইচও’র জরুরি পরিচালক মাইকেল রায়ান বলেছেন, ‘আমরা এর ফলাফল পেতে যাচ্ছি, যা প্রত্যেকেরই জানা উচিত।’

সংস্থাটি বলেছে, এখনও ওমিক্রন সম্পর্কিত মৃত্যুর কোনও রিপোর্ট পাওয়া যায়নি। তবে এই নতুন ভ্যারিয়েন্টের বিস্তারের ব্যাপারে সতর্ক করে বলা হয়েছে আগামী কয়েক মাসে এর সংক্রমণ ইউরোপে করোনা আক্রান্তের মোট সংখ্যার অর্ধেক ছাড়িয়ে যেতে পারে। 

ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনও। তিনি রয়টার্সকে বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট উচ্চ সংক্রমণশীল। দক্ষিণ আফ্রিকায় এটি যে হারে ছড়াচ্ছে, তাতে ধারণা করা যায় যে, করোনার এ ভ্যারিয়েন্টই সবচেয়ে প্রভাবশালী হতে চলেছে। তবে এক্ষেত্রে আতঙ্কিত না হওয়ার পেছনে কারণ হিসেবে বিজ্ঞানী সৌম্য বলেছেন, আমরা এক বছর আগের তুলনায় ভিন্ন একটা সময়ে আছি।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম