ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিনের কাজ করা উচিত: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ১০:৪১আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১০:৪১

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মকর্তা বলেছেন, করোনাভাইরাসের বিদ্যমান ভ্যাকসিন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত মানুষকে মারাত্মক অসুস্থতা থেকে এখনও রক্ষা করতে পারে। ডব্লিউএইচও কর্মকর্তা ড. মাইক রায়ান বলেছেন, অন্য ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রন ভ্যাকসিনের সুরক্ষা বেশি এড়িয়ে যাচ্ছে এমন কোনও ইঙ্গিত নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

দক্ষিণ আফ্রিকায় পরিচালিত প্রথম ল্যাব টেস্টে দেখা গেছে ওমিক্রন ভ্যারিয়েন্ট ফাইজারের টিকার সুরক্ষা আংশিকভাবে এড়াতে পারে। গবেষকরা বলছেন, ভ্যাকসিনের অ্যান্টিবডি কিভাবে নতুন ভ্যারিয়েন্টকে অকার্যকর করবে তার মধ্যে বেশ বড় একটি গ্যাপ রয়েছে।

তবে ডব্লিউএইচও’র জরুরি পরিচালক ড. মাইক রায়ান ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলছেন, ‘আমাদের কাছে অতি কার্যকর ভ্যাকসিন রয়েছে যা এখন পর্যন্ত সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে, বিশেষ করে মারাত্মক অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির হিসেবে। আর ওমিক্রনের ক্ষেত্রেও এটা হবে না তা ধারণা করার কোনও কারণ নেই।’

ডব্লিউএইচও’র এই কর্মকর্তা বলেন, প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে ডেল্টা বা অন্য ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রন মানুষকে বেশি অসুস্থ করছে না। তিনি বলেন, ‘যদি কিছু করে থাকে তাহলে তার গতিপথ কম অসুস্থতার দিকে।’

দক্ষিণ আফ্রিকার নতুন গবেষণাটির এখন পিয়ার রিভিউ হয়নি। এই গবেষণায় দেখা গেছে, করোনার মূল ভ্যারিয়েন্ট থেকে ওমিক্রনের বিরুদ্ধে ফাইজার/বায়োএনটেকের টিকা ৪০ শতাংশ কম কার্যকর। তবে গবেষক দলের নেতৃত্ব দেওয়া প্রফেসর অ্যালেক্স সাইগাল বলেন, ভ্যাকসিনের এন্টিবডি এড়াতে ওমিক্রনের সক্ষমতা ‘অসম্পূর্ণ’।

/জেজে/
সম্পর্কিত
কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রকোপ, বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়ছে হাম, আইসিইউ সংকটে বাড়ছে শিশুমৃত্যু
হামলায় ইরানের ১৩ হাসপাতাল-স্বাস্থ্য কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয়েছে: ডব্লিউএইচও
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম