বেশির ভাগ দেশেই সম্ভবত ওমিক্রন ছড়িয়েছে: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২১, ০৪:১৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৪:১৫

বিশ্বের অধিকাংশ দেশেই করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপস্থিতি রয়েছে বলে ধারণা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস আধানম গেব্রিয়াসুস। এমন পরিস্থিতিতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশ্বের ৭৭টি এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত হয়েছে। আর এই তালিকা প্রতিদিনই বড় হচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলছেন ভিন্ন কথা। এই দেশগুলো বাদেও অনেক দেশে ওমিক্রনের উপস্থিতি থাকতে পারে। অনেক দেশে এখনও শনাক্ত করা যায়নি। এটি অপ্রত্যাশিতভাবে ছড়িয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট এখনও ছোট করে দেখা হচ্ছে। এটি কম গুরুতর হলেও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালগুলোতে চাপ সৃষ্টি করতে পারে।

ড. টেড্রস আধানম গেব্রিয়াসুস সতর্ক করে বলেন, পূর্বে যেই ভ্যারিয়েন্টেগুলো দেখা গেছে ওমিক্রনের মতো এত দ্রুত ছড়াতে দেখিনি। এদিকে, ভ্যাকসিন বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি। বুস্টারের বিষয়ে বলেন, এটি কোভিড-১৯ মোকাবিলায় বুস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু অগ্রাধিকারভিত্তিতে।

বিশ্বের করোনার টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে নতুন স্ট্রেইন রোধে বুস্টার ডোজ কার্যকর। প্রয়োজন নতুন করে টিকা বের করার কথা জানায় প্রতিষ্ঠানগুলো। গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রণ ধরন শনাক্ত হয়। সোমবার এই ভ্যারিয়েন্ট যুক্তরাজ্যে প্রথম একজনের মৃত্যু হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রকোপ, বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়ছে হাম, আইসিইউ সংকটে বাড়ছে শিশুমৃত্যু
হামলায় ইরানের ১৩ হাসপাতাল-স্বাস্থ্য কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয়েছে: ডব্লিউএইচও
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম