আগের যেকোনও ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুত হারে ছড়াচ্ছে ওমিক্রন: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২১, ১০:২৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৩:১০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে জানিয়েছে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বজুড়ে যে হারে ছড়িয়ে পড়ছে, তা আগের কোনও ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই দেখা যায়নি। মারাত্মক পরিবর্তিত এই ভ্যারিয়েন্টটি বিশ্বের ৭৭টি দেশে শনাক্ত হয়েছে। তবে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, সম্ভবত বিশ্বের অনেক দেশ এটি এখনও শনাক্ত করতে পারেনি।

ড. টেড্রোস বলেন, ভ্যারিয়েন্টটি নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি বলে উদ্বেগ রয়েছে তার। তিনি বলেন, ‘নিশ্চিতভাবে, আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি তা হলো এই ভাইরাসের আসন্ন বিপদকে আমরা অবহেলা করেছি। ওমিক্রন যদি কম অসুস্থতা তৈরি করেও থাকে, তাহলেও বিপুল সংখ্যক আক্রান্ত আরও একবার অপ্রস্তুত থাকা স্বাস্থ্য ব্যবস্থাকে ছেয়ে ফেলতে পারে।’

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান ভ্যাকসিন বৈষম্য নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেন। কয়েকটি দেশ ওমিক্রন মোকাবিলায় বুস্টার ডোজ চালু করা শুরু করেছে।

ড. টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, বুস্টার ডোজ হয়তো কোভিড-১৯ ছড়ানো ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কিন্তু এটা অগ্রাধিকারের প্রশ্ন। তিনি বলেন, ‘কাকে দেওয়া হচ্ছে সেটাই বিষয়। কম অসুস্থতা কিংবা মৃত্যুর ঝুঁকিতে থাকা মানুষকে বুস্টার দেওয়া হলে কেবলই বেশি ঝুঁকিতে থাকা যেসব মানুষ সরবরাহ সংকটের কারণে প্রাথমিক ডোজই নিতে পারেনি তাদের জীবনকে হুমকির মুখে ঠেলে দেবে।’

সূত্র: বিবিসি

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রকোপ, বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়ছে হাম, আইসিইউ সংকটে বাড়ছে শিশুমৃত্যু
হামলায় ইরানের ১৩ হাসপাতাল-স্বাস্থ্য কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয়েছে: ডব্লিউএইচও
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম