ওমিক্রনে স্থানীয়ভাবে ৩ দিনে দেড়গুণ বাড়ছে সংক্রমণ: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২১, ১৭:৩৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৭:৪৫

তিনদিনে স্থানীয়ভাবে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমণ দেড়গুণ বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। বিশ্বে এখন পর্যন্ত ৮৯টি দেশে ওমিক্রন স্ট্রেইনের উপস্থিতি মেলেছে। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নতুন ধরনটি অস্বাভিকভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। তবে নতুন স্ট্রেইন রোগ প্রতিরোধের ক্ষমতা কমিয়ে তুলতে পারে কিনা তা স্পষ্ট নয়। শনাক্ত হওয়ার পরই এটিকে উদ্বেগের ভ্যারিয়েন্ট অ্যাখ্যা দেয় ডব্লিউএইচও। যারা সংক্রমিত হয়েছেন গুরুতর বা অস্বাভাবিক অসুস্থতার খবর পাওয়া যায়নি।

এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ওমিক্রন সম্পর্কে খুবই সামান্য তথ্য জানা গেছে। স্ট্রেইনটি কতটা শক্তিশালী সার্বিক বিষয় জানতে আরও গবেষণা এবং সময়ের প্রয়োজন।

তবে বিশ্বে যেভাবে ওমিক্রন বিস্তার লাভ করছে তাতে সামনে হাসপাতালগুলোতে অধিক চাপ সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছেন ডব্লিউএইচও’র বিশেষজ্ঞরা।

শুধু যুক্তরাজ্যেই ১৫ হাজারের মতো ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে নতুন করে বিধিনিষেধের পথে হাটছে বরিস জনসন সরকার। এদিকে শনিবার ফ্রান্সের প্রধানমন্ত্রী সতর্ক করেছেন যে, ইউরোপে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম