৮৯ দেশে ওমিক্রন, ছড়াচ্ছে দ্রুত: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২১, ২১:৩১আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ২১:৩১

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বের ৮৯টি দেশে করোনাভাইরাসের ওমিক্রন শনাক্ত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, যেসব এলাকায় ওমিক্রন ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ ঘটেছে সেসব এলাকায় প্রতি দেড় থেকে তিন দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে।

ডব্লিউএইচও’র এক বিবৃতিতে জানানো হয়েছে, যেসব দেশের মানুষের মধ্যে উচ্চ মাত্রার সুরক্ষা রয়েছে সেসব দেশেও ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। তবে এর কারণ ওমিক্রনের সুরক্ষা এড়াতে পারার সক্ষমতা, নাকি সংক্রমণ ছড়ানোর অতিরিক্ত ক্ষমতা কিংবা উভয় কারণের সমন্বয় তা এখনও স্পষ্ট নয়।

গত ২৬ নভেম্বর ওমিক্রন ভ্যারিয়েন্টকে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করে জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটি। তবে এই ভ্যারিয়েন্টটি সম্পর্কে এখনও অনেক কিছুই অজানা। এমনকি এর কারণে অসুস্থতার তীব্রতার পরিমাণ সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।

ডব্লিউএইচও বলেছে, ‘ওমিক্রনের ক্লিনিক্যাল তীব্রতা সংক্রান্ত তথ্য এখনও সীমিত। এর তীব্রতা এবং টিকা গ্রহণ বা টিকা নেওয়া ছাড়াই পাওয়া সুরক্ষার ওপর এর প্রভাব বুঝতে আরও তথ্য প্রয়োজন।’

ডব্লিউএইচও সতর্ক করে দিয়ে জানিয়েছে, ওমিক্রন এতো দ্রুত ছড়াচ্ছে যে, কিছু জায়গায় হাসপাতালে রোগী উপচে পড়তে পারে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তি বাড়া অব্যাহত রয়েছে। আর দ্রুত আক্রান্ত বাড়তে থাকায় বহু স্বাস্থ্যসেবা ব্যবস্থা অতি দ্রুত উপচে পড়তে পারে।

সূত্র: গার্ডিয়ান

/জেজে/
সম্পর্কিত
যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ওমিক্রনের নতুন ধরন শনাক্ত
দেশে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত, দ্রুত ছড়ায় সংক্রমণ
আবারও ওমিক্রন, কী বলছেন বিশেষজ্ঞরা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম