দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাবমেরিনের ধ্বংসাবশেষ পেলেন গ্রিক ডুবুরিরা

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২১, ১৬:৪৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৬:৪৯

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজিয়ান সাগরে মিত্র বাহিনীর হামলায় ডুবে যাওয়া একটি ইতালিয়ান সাবমেরিনের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন গ্রিসের ডুবুরিরা। প্রায় ৮০ বছর পর জানতিনা নামের সাবমেরিনটি পাওয়া যায়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গ্রিক দ্বীপ লেরোস থেকে ৪৮ নাবিক নিয়ে রওনা দেওয়া সাবমেরিনটি ১৯৪১ সালের ৫ জুলাই ব্রিটিশ সাবমেরিন এইচএমএস টরবে থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ডুবে যায়।

গত মাসে সাবমেরিনটির ধ্বংসাবশেষ খুঁজে পান গ্রিসের অন্যতম সেরা ডুবুরি কোসটাস থোকটারাইডস এবং তার দল। মাইকোনো দ্বীপের দক্ষিণে পানির ১০৩ মিটার নিচে এটি পাওয়া যায়। এটি শনাক্ত করতে দূর থেকে নিয়ন্ত্রিত যান ব্যবহার করা হয়। আরওভি সুপার একিলিস নামের এই যানটি ধ্বংসাবশেষটির বিস্তারিত দৃশ্য ধারণ করতে সক্ষম হয়।

সমুদ্র বিশেষজ্ঞ কোসটাস থোকটারাইডস বলেন, ‘সামুদ্রিক ইতিহাস ধাঁধার মতো, আর এটা সেই ধাঁধার অংশ। দুই সাবমেরিনের সংঘাত সামুদ্রিক ইতিহাসে বিরল ঘটনা।’

কোসটাস থোকটারাইডস জানান, ইতালির সমুদ্র ইতিহাস কার্যালয়ের রেকর্ড থেকে জানতিনা সাবমেরিনের পরিচয় যাচাই করা হয়েছে। এনিয়ে চতুর্থবারের মতো সাবমেরিন শনাক্ত এবং যাচাই করলেন এই সমুদ্র বিশেষজ্ঞ।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম