মহাকাশে গবেষণা স্যাটেলাইট পাঠালো ইরান

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২১, ১৭:৩৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৭:৩৭

মহাকাশে তিনটি রকেটবাহী একটি স্যাটেলাইট পাঠিয়েছে ইরান। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ হোসেইনি এই তথ্য জানিয়েছেন। এর আগে কয়েক বার রকেট উৎক্ষেপণের চেষ্টা করলেও দেশটি ব্যর্থ হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে আহমদ হোসেইনি বলেন, সিমোর্গ রকেটবাহী স্যাটেলাইট তিনটি যন্ত্র নিয়ে সফলভাবে মহাকাশে রওনা দিয়েছে। প্রথমবারের মতো একই সঙ্গে তিনটি রকেট উৎক্ষেপণ করা হলো। প্রতি সেকেন্ডে এগুলোর গতি ৭ হাজার ৩৫০ মিটার।

অবশ্য স্যাটেলাইট কক্ষপথে পৌঁছেছে কিনা তা জানাননি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।

মধ্যপ্রাচ্যে বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকা একটি দেশ ইরান। কারগরি জটিলতায় অতীতে বেশ স্যাটেলাইট উৎক্ষেপণের বেশ কয়েকটি উদ্যোগ সফল হয়নি।

হোসেইনে বলেন, এই উৎক্ষেপণের গবেষণা উদ্দেশ্য অর্জিত হয়েছে। এটি ছিল পরীক্ষামূলক। শিগগিরই কর্মক্ষম উৎক্ষেপণ চালানো হবে।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি