কাশ্মিরে মন্দিরে পদদলিত, হতাহত ২৬ পুণ্যার্থী

বিদেশ ডেস্ক 
০১ জানুয়ারি ২০২২, ১০:২৯আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১০:৩৩

নতুন বছরের শুরুতে ভারতশাসিত জম্মু-কাশ্মিরে মাতা বৈষ্ণ দেবী মন্দিরে পদদলিত হয়ে মারা গেছেন অন্তত ১২ জন পুণ্যার্থী। এ ঘটনায় আহত হন আরও ১৪। শনিবার রাতে প্রচণ্ড ভিড়ের মধ্যে প্রাণ হারান তারা। বিষয়টি নিশ্চিত করেছে মন্দির কর্তৃপক্ষ।

ইংরেজি নববর্ষ উপলক্ষে মন্দিরে প্রণাম জানাতে আসা ভক্তদের বড় একটি দল বৈষ্ণব দেবী ভবনে প্রবেশ করলে পদদলিতের ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ বলছে, অনেক লোক অনুমতি ছাড়াই ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসে তারা। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এদের কয়েকজনের অবস্থা গুরুতর।

ভয়াবহ এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনা তিনি নিজে পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রূপি সহায়তার ঘোষণা দিয়েছেন মোদি।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম